জাতীয়

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

ভোলা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
 ছবি:

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক প্রয়োজন, তবে সেই সম্পর্ক কোনোভাবেই একতরফা বা প্রভুত্বের ভিত্তিতে হওয়া উচিত নয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকায় তিন দিনের সফর শেষে ঢাকায় ফেরার আগে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের যে ধরনের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রয়োজন, সেই সম্পর্কই আমরা চাই। ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্কের প্রয়োজন নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রয়োজন রয়েছে। কিন্তু অতীতের আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী যে স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলেছেন, সেই ধরনের সম্পর্কের প্রয়োজন নেই।”

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের কিছু ‘রিজার্ভেশন’ রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, বিশেষ করে ব্রিকসের বিষয়ে ভারত এখনো বাংলাদেশকে খোলাখুলিভাবে কিছু জানায়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথভাবে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “ব্রিকসের ব্যাপারে এখনো তারা (ভারত) আমাদেরকে খোলাখুলিভাবে কিছু জানায়নি। আমাদের প্রধানমন্ত্রীকে সঠিকভাবে একজন প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করেনি। ভারতের ব্যাপারে বাংলাদেশের কিছু রিজার্ভেশন আছে।”

ভারত সাবেক সরকারের প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন স্পিকার। তাঁর অভিযোগ, তাঁকে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে, যা তিনি প্রতিবেশীসুলভ আচরণ মনে করেন না।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “বিশেষ করে পতিত সরকারের প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়েছে। রাজনীতি করার সুযোগ দিয়েছে, যেটা প্রতিবেশীসুলভ আচরণ বলে মনে করি না।”

তবে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার পক্ষে নন বলেও স্পষ্ট করেন স্পিকার। তিনি বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে ভারত সেই সম্পর্ক চায় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্পিকার বলেন, “ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা দরকার। তবে তারা যে তা চায়, এমন কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমরা
 

একসময়ের ‘বাংলার ভেনিস’ বরিশাল এখন দারিদ্র্যে শীর্ষে

ইসরাইলি নৃশংসতায় ব্রিটিশ মদদ, সরকারের গড়িমসি আর কত

টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত

কীটনাশক কোম্পানির ‘ইচ্ছামতো’ দামে দিশাহারা কৃষক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ

জামালপুরে মুক্তিযোদ্ধার ঘরে আগুন, অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ

কওমি ছাত্রদের আপত্তির মধ্যেই কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে হলো কলেজের কনসার্ট

স্ক্যাম সেন্টার: কম্বোডিয়ায় ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার

১০

জিন্নাহর ছবি, ‘নির্ভীক জুলাই’, শিক্ষক মূল্যায়ন: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

১১

ময়মনসিংহ মেডিকেলে আগুনের পর চার মৃত্যু, পদদলিত হওয়ার তথ্য নাকচ প্রশাসনের

১২

রাজপথে বাঁচার আকুতি: তিন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় রাব্বী হত্যাকাণ্ড

১৩

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জাদুকরী পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র দলে ডাকের অপেক্ষা

১৪

দিনাজপুরে হলুদ তরমুজ চাষে সফল কৃষক হাবিবুর রহমান

১৫

রংপুরে পুলিশ কর্মকর্তাদের অব্যাহতির বিরুদ্ধে নারাজি মঞ্জুর

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত