বিএনপির সিদ্ধান্ত ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার: রুমিন ফারহানা

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১০:১০
 ছবি:

‘বিএনপির সিদ্ধান্ত ছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া’- এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (১০ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এমন দাবি করেন।

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির সিদ্ধান্তটা ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার।’ এ সময় টকশোর উপস্থাপক তাকে প্রশ্ন করেন, ‘এত বছর বিএনপির হয়ে কথা বলেছেন। হঠাৎ কেন আপনার ওপর আক্রোশটা হবে?’

জবাবে তিনি বলেন, ‘অনেক কারণ থাকতে পারে।’ এরপর উদাহরণ দিয়ে এ স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, ‘কখনো কি চিন্তা করে দেখেছেন, আপনি করপোরেট অফিসে চাকরি করেন। কখনো যদি আপনার বসের মনে হয়, ইউ আর ওভারশাইনিং হিম, ইউ আর স্মার্টার দ্যান আস?’

বিএনপির সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সো, অ্যানিহাউ, ইটস বিএনপির ডিসিশন। এটা নিয়ে আসলে সাত মাস পার হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই এ বিষয়ে কথা বলছি।’

বিএনপির সিদ্ধান্ত ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার: রুমিন ফারহানা
দিবস ও ছুটি নিয়ে পরিপত্র / সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
রুমিন ফারহানা আরও বলেন, ‘বিএনপি চেয়েছিল আমার ক্যারিয়ার শেষ করে দিতে। আমাকে আবারও হয়তো সংরক্ষিত আসনে দিত কি না, তা-ও জানি না; ওখানে ঢুকিয়ে রাখত।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তো এই আসনে গত আট-নয় বছর কাজ করেছি। আমি তো আসনের পালস বুঝি। আপনার কী ধারণা, পালস না বুঝে নেমে গেছি মাঠে? আমি জনগণের সঙ্গে কথা না বলেই নেমে গেছি? মানুষের সঙ্গে কথা না বলেই আমি আমার পুরো ক্যারিয়ার বাজি ধরেছি?’

বিএনপির সঙ্গে নিজের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একসময় বিএনপি করতে পারি। কিন্তু বিএনপির মতো মেধা আমাকে ক্যারি করতে হবে কেন, আপনার মনে হচ্ছে?’

টকশোর উপস্থাপক এ সময় স্মরণ করিয়ে দেন। বহিষ্কারের পর রুমিন ফারহানার বক্তব্য তুলে ধরে উপস্থাপক প্রশ্ন করেন, ‘আপনি বলেছিলেন, খালেদা জিয়া আপনার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তা পালন করবেন। বিএনপির স্বার্থ রক্ষা করাটাও কি সেই দায়িত্বের অংশ নয়?’

জবাবে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি তো বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। খালেদা জিয়ার বক্তব্য অনুযায়ী, আমার দেশের স্বার্থটাই আগে দেখা উচিত। আমি সেটাই দেখছি।’

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন রুমিন ফারহানা। জোটের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়াকে দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের পরিপন্থি বিবেচনা করে তাকে বহিষ্কার করে বিএনপি।

১

রংপুর অঞ্চলে বাণিজ্যিকভাবে কলা চাষ, সংরক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত কৃষক

২

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় প্রকাশ

৩

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অধ্যাপক

৪

আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

৫

রায়গঞ্জে ছয় ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ, জনমত যাচাইয়ে গণশুনানি

৬

সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

৭

রাতেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অনশনে নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থী

৮

দিল্লিতে বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন

৯

তুরস্কে পর্যটকবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

১০

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি

১১

পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহারে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির ঝুঁকি

১২

বিএনপির সংসদীয় দলের সভায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এমপিদের ক্ষোভ

১৩

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ভারতে ব্লক

১৪

৩২৯ রানের লিড বাংলাদেশের, দিনশেষে অস্বস্তি

১৫

রিয়াদের বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত