আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়-প্রশ্ন গোলাম পরওয়ারের

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:১০
 ছবি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি তুলে প্রশ্ন রেখে বললেন, একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে স্বয়ং পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি জারি করতে হয়?

আসন্ন ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আজ রোববার যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে খুন, ছিনতাই ও চরম নিরাপত্তাহীনতা চলছে। বিশেষ করে খুলনা-যশোর অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ভেঙে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি খুলনার পুলিশ সুপার এক নির্দেশনায় পুলিশ সদস্যদের একা চলাফেরা করতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘একটি দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচলের ওপরই যদি এভাবে বিধিনিষেধ আরোপ করতে হয়, তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা সহজেই অনুমেয়।’

তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশে একটি ইনসাফভিত্তিক পরিবেশ ও স্বাভাবিক নিরাপত্তা ফিরবে। কিন্তু বর্তমান বিএনপি সরকারের আমলে চরম অবনতিশীল আইনশৃঙ্খলা, লাগামহীন দ্রব্যমূল্য, বারবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সর্বত্র বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারিত্ব সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।

সংবাদ সম্মেলনে তিনি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সার ও বিদ্যুৎ সংকট নিরসন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণসহ সাত দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। এসব জনদাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু হয়ে মাওয়া, খুলনা ও যশোর হয়ে কুষ্টিয়া পর্যন্ত শান্তিপূর্ণ লংমার্চ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

 

শু

১

জামালপুরে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক ৪

২

সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে বিস্তর অভিযোগ স্ত্রীর

৩

ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার

৪

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করবে সরকার

৫

দেয়ালে রবীন্দ্রনাথের ছবি, ‘অসাধারণ ধান্দার’ শঙ্কায় ফারুকী

৬

দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ

৭

‘লোকটা চুয়েটের ভিসি নাকি ছাত্রদলের সভাপতি’-প্রশ্ন সারজিসের

৮

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ

৯

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, বাড়ির বাইরে ৫০ পুলিশ মোতায়েন

১০

আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, দুই আওয়ামী লীগ: রুমিন ফারহানা

১১

আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জামায়াতের

১২

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ৪৮ জন

১৩

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

১৪

‘উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা

১৫

রংপুর অঞ্চলে বাণিজ্যিকভাবে কলা চাষ, সংরক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত কৃষক

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত