তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে; আবার বলছে প্রথমবার বাইরে: জামায়াত এমপি মাসুদ

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:১০
 ছবি:

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বললেন, বাংলাদেশের মানুষের টাকা খরচ করে তেলবাজদের বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। বিদেশ সফরে যাওয়া ব্যক্তিরা সেখানে কেন যাচ্ছেন, তা-ও জানেন না। আবার কেউ কেউ বলছেন, জীবনে প্রথমবার বিমানে উঠছেন।

আজ সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ‘রক্তেভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে বিএনপির সমালোচনা করে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আওয়ামী লীগকে ফিরে আসার প্রয়োজন নেই। কারণ, আওয়ামী লীগ ১৭ বছরে যেসব কাজ করেছে, বিএনপি সাত মাসেই সেসব পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে তার মনে হয়।


তিনি বলেন, ‘দলীয়করণে বলেন, ফ্যাসিবাদের দিক থেকে বলেন, মিথ্যা সহকারী সম্পাদক তো তারা নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশের মানুষের টাকা খরচ করে এ সমস্ত মিথ্যা সম্পাদক, সহকারী এবং তাদের তেলবাজদের বিদেশে নিয়ে যাচ্ছে। তারা জানেও না কী যেন তারা সেখানে যাচ্ছে। বলতেছে, আমি প্রথম বিমানে উঠতেছি। এর চেয়ে আমার জীবনের আর কী পাওয়ার আছে? নির্লজ্জ বাংলাদেশ, হাস্যকর বাংলাদেশ।’

বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আপনি তারেক রহমান এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে লজ্জিত, অপমানিত করেছেন।’

বক্তব্যে বিএনপির বিরুদ্ধে নতুন করে ফ্যাসিবাদী চরিত্র ধারণের অভিযোগও করেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, জামায়াতকে নিঃশেষ ও নির্মূল করার বক্তব্য দিয়ে কেউ কেউ আবার ফ্যাসিবাদের উন্মাদনায় মেতে উঠেছেন। এ ধরনের বক্তব্য দেওয়া ব্যক্তিদের দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের ফিরে আসার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তাঁর দাবি, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক ও তাদের এজেন্ডা বাস্তবায়নের বিষয়টি আড়াল করতেই জামায়াতের ওপর এসব অভিযোগ চাপানো হচ্ছে।


২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাও বক্তব্যে তুলে ধরেন জামায়াতের এই নেতা। ওই দিনের ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, বিএনপি সরকার সাত মাস পার হলেও এ বিষয়ে সংসদে বা সংসদের বাইরে স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে শোনা যায়নি। ওই দিনের ঘটনায় বিএনপির কর্মীরাও মারা গিয়েছিলেন উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের কাছে জবাব চান।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা নিয়ে বিচার শুরু করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না; ডিসেম্বরে কোনও একদিন বাংলাদেশে তাঁর ফাঁসির রায় কার্যকর হবে।

বিষয়:

জামায়াত
১

পুলিশের কাজ অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করা, বিচার করা নয়: সাদিক কায়েম

২

তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে; আবার বলছে প্রথমবার বাইরে: জামায়াত এমপি মাসুদ

৩

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের ডাক্তার’

৪

‘১৬ অক্টোবর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত সেক্রেটারিসহ ৩ জন বৈঠক করেছেন’

৫

উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই

৬

রোহিঙ্গা সংকটের দীর্ঘ ছায়া: মাদকের বিস্তার, চাপে পরিবেশ-অর্থনীতি ও নিরাপত্তা

৭

পাখি দেখা মস্তিষ্কের বার্ধক্য ধীর করতে পারে, ডিমেনশিয়ার যত্নেও বাড়ছে ব্যবহার

৮

উইকেট যেমনই হোক, ‘হার্ড ওয়ার্ক’ দেখতে চান সিমন্স

৯

বোমা ফাটিয়ে অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১০

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব : রাষ্ট্রপতি

১১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

১২

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, অগ্নিনিরাপত্তায় ঝুঁকিতে ১৫০ হোটেল-রিসোর্ট

১৩

লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি

১৪

সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ

১৫

মিরপুরের উইকেট নিয়ে প্রশ্নে হাসিতে ফেটে পড়লেন স্যামি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত