মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে Strait of Hormuz এলাকায় একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) NDTV-এর প্রতিবেদনে জানানো হয়, নিহতরা হলেন ক্যাপ্টেন আশীষ কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং। আশীষ কুমারের বাড়ি ভারতের Bihar এবং দলীপ সিংয়ের বাড়ি Rajasthan।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে Gulf of Oman অঞ্চলে পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাংকার স্কাইলাইট-এ হামলার ঘটনা ঘটে। জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল।
পরে Musandam Peninsula উপকূলের কাছে হামলার শিকার হয় ট্যাংকারটি। এর আগে Duqm Port এলাকায় ড্রোন হামলার ঘটনাও ঘটে বলে জানানো হয়েছে।
Oman Maritime Security Center (এমএসসি) এক বিবৃতিতে জানায়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী তেলবাহী ট্যাংকারটি Khasab Port থেকে পাঁচ নটিক্যাল মাইল উত্তরে লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ট্যাংকারটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি। হামলার পর জীবিত সবাইকে উদ্ধার করা হয়েছে।
তবে হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সরকারি তথ্যে বলা হয়েছে, হামলার পর দুই নাবিকের দেহাবশেষ উদ্ধার করা হয়। তাদের দেহ পুড়ে গিয়েছিল। ক্যাপ্টেন আশীষ কুমারের দেহাবশেষ তার কেবিন থেকে উদ্ধার করা হয়।
সংবাদ সংস্থা Press Trust of India জানিয়েছে, হামলার সময় ক্রু সদস্য দলীপ সিং জাহাজের সামনের অংশে ক্যাপ্টেন আশীষ কুমারের সঙ্গে ছিলেন।