হামলা ও জীবননাশের হুমকির অভিযোগে সংসদে হান্নান মাসউদের নোটিশ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাতীয় সংসদে হান্নান মাসউদ। ফাইল ছবি ছবি:
জাতীয় সংসদে হান্নান মাসউদ। ফাইল ছবি ছবি:

নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতীয় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ উত্থাপন করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংসদে উত্থাপিত নোটিশে তিনি অভিযোগ করেন, তাকে বারবার হামলা করা হচ্ছে এবং জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, নাগরিকের জান, মাল, সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সংসদের পবিত্র দায়িত্ব।

ডেপুটি স্পিকার নোটিশটি সংসদে পাঠ করে শোনালেও বিধিগত সীমাবদ্ধতার কারণে তা গ্রহণ করা হয়নি। তবে তিনি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগগুলো সত্য হয়ে থাকলে তা দুঃখজনক। তিনি হান্নান মাসউদকে নিজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার পরামর্শ দেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এলাকার খবর

সম্পর্কিত