মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

যুগান্তর প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের আর বেশি সময় বাকি নেই। ঠিক এই সময় দল গুছানোর কাজটা করছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসছে আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে টানতে চায় তারা। এছাড়াও সৌম্য সরকারের দিকে নজর দিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।

Advertisement

 

দলের পরিচালক শানিয়ান তানিম শনিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার... আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সাধারণত টি-টোয়েন্টি দলে থাকেন না, তাই তখন তাদের পাওয়া যেতে পারে।’

জিএসএল আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে। একই সময় বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। মূলত এ কারণেই দলের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করছে রংপুর।

শানিয়ান আরও বলেন, ‘আমরা মোহাম্মদ নাঈম, ইয়াসির আলি ও আবু হায়দার রনির সঙ্গেও কথা বলেছি। সব কিছু ঠিকঠাক থাকলে মাহমুদউল্লাহকেও দলে নিতে পারি।’ জিএসএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের স্কোয়াডে সর্বোচ্চ ১৪ জন খেলোয়াড় থাকতে পারে, যার মধ্যে সাতজন হতে হবে বিদেশি।

বিদেশি খেলোয়াড় নিয়ে শানিয়ান বলেন, ‘কাইল মেয়ার্স ইতোমধ্যেই আমাদের সঙ্গে চুক্তি করেছেন। আকিফ জাভেদ, তাবরাইজ শামসি ও আজমতউল্লাহ ওমরজাইও দলে আছে। হরমিত সিং, যিনি গত বছর আমাদের সঙ্গে ছিলেন, তিনিও নিশ্চিত করেছেন। মোহাম্মদ নবির সঙ্গেও কথা চলছে। আমরা এমন একজনকে চাই, যিনি অফ স্পিন করতে পারেন আবার ব্যাটও করতে পারেন।’

এ সময় জাতীয় দলের খেলার সঙ্গে জিএসএলের সময়সূচি মিলে যাওয়ায়, খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে রংপুর রাইডার্সের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা হয়েছে। শানিয়ান বলেন, ‘আমরা ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিসের সঙ্গে কথা বলেছি। বিসিবি ইতোমধ্যে আমাদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রও দিয়েছে। এখন আমরা এনওসি এবং কোন জাতীয় দলের খেলোয়াড়রা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করছি।’

দ্বিতীয় আসরে পাঁচটি দল অংশ নিচ্ছে – দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হ্যারিকেন্স এবং রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শিরোপাধারী রাইডার্স এবারও খেলছে।

১

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

২

কথা ছিল ভাই অপেক্ষা করবেন, পরীক্ষা শেষে বোন জানলেন ভাই থানায়

৩

পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব খান

৪

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন কমিটি, আমির আবদুল মতিন

৫

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন

৬

বিয়ের আসর থেকে চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কনে ও স্বজনেরা

৭

বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে

৮

গঠনতন্ত্রে পরিবর্তনের উদ্যোগ, জামায়াতে গঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদ

৯

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

১০

কুমিল্লায় শিগগিরই প্রতিষ্ঠিত হবে বিকেএসপি: ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১২

সূচি চূড়ান্ত, আর্জেন্টিনায় ফিরছেন মেসি

১৩

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

১৫

ডিসেম্বরেই উন্মোচন হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }