৬ এডিসিসহ ডিএমপির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৬ কর্মকর্তাসহ সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা পৃথক অফিস আদেশে তাদের বদলির বিষয়ে জানানো হয়েছে।

এর মধ্যে একটি অফিস আদেশে ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন) মো. আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি একই আদেশে উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড), রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং তেজগাঁও শিল্পাঞ্চলের এসি (পদোন্নতি পেয়ে এডিসি) রব্বানী হোসেনকে রমনা জোনের এডিসি করা হয়েছে।

এছাড়াও খিলগাঁও জোনের এসি (পদোন্নতি পেয়ে এডিসি) মুহাম্মদ আল-আমিন সরকারকে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি (পদোন্নতি পেয়ে এডিসি) মীর মুহসীন মাসুদ রানাকে ডেমরা জোনের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে পৃথক আরেকটি অফিস আদেশে ডিএমপির গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি একই আদেশে মিরপুর বিভাগের এসি (পেট্রোল-মিরপুর) মো. আসলাম সাগরকে ট্রাফিক তেজগাঁও বিভাগের এসি (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের এসি (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক লালবাগ বিভাগের এসি (ট্রাফিক-কোতোয়ালি জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত