স্মার্ট চশমায় ছবি-ভিডিও ধারণ, ভয়েস কমান্ড ও এআই সুবিধা; অজান্তে রেকর্ডিং নিয়ে উদ্বেগ, আইনি সুরক্ষায়ও তৈরি হয়েছে ফাঁক চশমা এখন আর শুধু চোখের দৃষ্টি ঠিক রাখা বা রোদ থেকে সুরক্ষার উপকরণ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংযোজনে চশমা হয়ে উঠছে ছবি তোলা, ভিডিও ধারণ, ফোনে কথা বলা, গান শোনা এবং ভয়েস কমান্ডে তথ্য পাওয়ার প্রযুক্তি। ভারতের বাজারে মেটার রে-ব্যান স্মার্ট গ্লাসের একাধিক সংস্করণ নিয়ে ব্যবহারকারীদের আগ্রহ বাড়ছে। কলকাতা, দিল্লি, মুম্বাইসহ বিভিন্ন শহরে দোকান ও অনলাইন বাজারে এ ধরনের চশমার উপস্থিতিও দেখা যাচ্ছে। তবে প্রযুক্তির এই নতুন সুবিধার পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে। কারণ, সাধারণ চশমার মতো দেখতে এসব ডিভাইসে ক্যামেরা ও মাইক্রোফোন থাকে। ফলে একজন ব্যক্তি তাঁর অজান্তেই ছবি বা ভিডিও ধারণের শিকার হতে পারেন। ইতোমধ্যে ভারতে এমন অভিযোগে পুলিশি মামলাও হয়েছে। মেটা ও রে-ব্যানের তৈরি স্মার্ট গ্লাসে ক্যামেরা, একাধিক মাইক্রোফোন এবং ওপেন-ইয়ার স্পিকার থাকে। ভয়েস কমান্ডের মাধ্যমে ব্যবহারকারী এআইয়ের সঙ্গে কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন কিংবা বিভিন্ন কাজের নির্দেশ দিতে পারেন। ছবি ও ভিডিও ধারণ, কল করা, গান শোনা এবং কিছু ক্ষেত্রে লাইভ স্ট্রিমিংয়ের মতো কাজও হাত ব্যবহার না করেই করা সম্ভব। প্রযুক্তিটির সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্যগুলোর একটি হলো ক্যামেরা। ব্যবহারকারীর দৃষ্টিসীমার সামনে থাকা কোনো দৃশ্য দ্রুত ধারণ করা যায়। ফলে ভ্রমণ, খেলাধুলা, দৈনন্দিন কাজ কিংবা হাতে ফোন ব্যবহার করা অসুবিধাজনক এমন পরিস্থিতিতে এটি কার্যকর হতে পারে। কিন্তু একই বৈশিষ্ট্য অন্য মানুষের জন্য তৈরি করতে পারে গোপনীয়তার ঝুঁকি। কারণ, ক্যামেরাটি চশমার ফ্রেমে এমনভাবে বসানো যে দূর থেকে বোঝা কঠিন হতে পারে কেউ ভিডিও ধারণ করছেন কি না। ভারতে এই উদ্বেগের বাস্তব উদাহরণও সামনে এসেছে। কলকাতার ৩৫ বছর বয়সী কলেজ শিক্ষিকা বিদিশার অভিযোগ, রাতে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি তাঁর সঙ্গে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করেন। পরদিন ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি বিষয়টি জানতে পারেন। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বিদিশার দাবি, তিনি ওই ব্যক্তির হাতে কোনো ক্যামেরা দেখতে পাননি। পরে জানতে পারেন, তিনি স্মার্ট গ্লাস ব্যবহার করছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্যও করা হয়। ঘটনাটি তাঁর জন্য ব্যক্তিগত হয়রানি ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় বলে তিনি জানিয়েছেন। দিল্লিতেও একই ধরনের অভিযোগ সামনে এসেছে। ‘স্কাই’ নামে পরিচিত...
ডিজিটাল প্রযুক্তির এই যুগে একটি শহরের নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও কার্যকর করতে তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্যোগের গুরুত্ব দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় রংপুরের নাগরিকদের জন্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল তথ্যভান্ডার হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘রংপুর ডায়েরি’। এটি শুধু একটি ওয়েবসাইট নয়; বরং নাগরিক তথ্যসেবা, জনমত প্রকাশ, সমস্যা তুলে ধরা এবং সৃজনশীল চর্চার একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় তরুণ উদ্যোক্তা মো. আব্দুর রশিদের উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) [SPARRSO – Space Research and Remote Sensing Organization] পরিদর্শন করেছেন। রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং ক...
শিগগিরই আকাশে দেখা যাবে নতুন বছরের প্রথম ‘সুপারমুন’। আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) পূর্ণিমার চাঁদ উদিত হবে, যা রাতের আকাশে স্বাভাবিকের তুলনায় অনেক বড় আকারে দেখা যাবে। এর মাধ্যমে গত বছরের অক্টোবরে শুরু হওয়া সুপারমুনের ধারাবাহিকতার শেষ পর্বটি সম্পন্ন হবে। বিজ্ঞানীদের মতে, চাঁদ যখন তার স্বাভাবিক কক্ষপথের তুলনায় পৃথিবীর আরও কাছাকাছি চলে আসে, তখন সেই পূর্ণিমাকে সুপারমুন বলা হয়। এই সময় চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। বিশে...
দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মুঠোফোন। এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন এ ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মুঠোফোন সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই (মুঠোফোন শনাক্তকরণ নম্বর) মুঠোফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেল...
বাংলাদেশের ৯ হাজার ৪৩৬টি মাদ্রাসায় গ্রামীণ ফোন লিমিটেডের করপোরেট মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই নম্বরগুলো দিয়ে বোর্ডের সঙ্গে অফিসিয়াল যোগাযোগ, পরীক্ষার প্রশ্নপত্র আদান-প্রদান, ওটিপি গ্রহণ এবং সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। তবে বোর্ডের সরবরাহ করা নম্বর নিয়মিত ব্যবহার করছে মাত্র অর্ধেকের বেশি প্রতিষ্ঠান। মাদ্রাসা শিক্ষা অধিদফতর নতুন নির্দেশনা জারি করে গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার নিশ্চিত করতে মাদ্রাসাগুলোর জন্য বাধ্যতামূ...