লালমনিরহাট শহরের সাপটানা বাজার এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক আলিফ মশিউর ইসলাম ও তাঁর ৬০ বছর বয়সী মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ সময় সাংবাদিককে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, মারধর ও পকেট থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে তাঁর মায়ের গলা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে সাপটানা বাজার এলাকায় ভুক্তভোগীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আলিফ মশিউর ইসলাম প্রয়াত সাবেক সময় টেলিভিশনের সাংবাদিক মুফাখ্খরুল ইসলাম মজনুর ছেলে এবং সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি। এ ঘটনায় আলিফের মা মীর মাহামুদা (৬০) রাতে লালমনিরহাট সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন রিয়াদ (২২), রাহুল (২১), রাতুল (২২), হাবীব (২৩), মাহাবুব (২৪) ও আজগর আলী বাবু (৪০)। তাঁদের সবার বাড়ি সাপটানা বাজার এলাকায়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে প্রথম পাঁচজন স্থানীয় সাপটানা প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। আলিফ মশিউর ইসলাম সেখানে মাদক সেবনে বাধা দিলে তাঁদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ঘটনার দিন অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। ছেলের চিৎকার শুনে মা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করেন। আহত সাংবাদিক আলিফকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মীর মাহামুদা বলেন, পরিবারের সদস্য, সাক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। লালমনিরহাট সদর থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। গত বছর ২০২৫ সালে বোর্ডে পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। সে হিসাবে চলতি বছর পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশ। এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার। আজ ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত পরিসংখ্যান তুলে ধরে ফলাফলের তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন। পরিসংখ্যানে জানানো...
এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারও বাজিমাত করেছে রংপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বোর্ডের সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানসহ পাঁচটি প্রতিষ্ঠানই রংপুর নগরীর। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দিনাজপুর বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে রংপুর সরকারি কলেজ। রংপুর সরকারি কলেজ থেকে ১ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ২০৭ জন। পাসের হার ৯৪ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪২৮ জন। দ্বিতীয় স্থান অর্জন করেছে রংপুর...
ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা এই প্রার্থী পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপনির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দ...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫ কেন্দ্রের প্রাপ্ত ফলে ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লায় প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ শেষে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম। এছাড়া উপনির্বাচনে...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বেশ এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। প্রাপ্ত ৬৬ কেন্দ্রের ফলাফলে দেখা গেছে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮২ হাজার ৭৬৭ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৫৩৯ ভোট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ প্লাটুন...