স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন: রিজভী

স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না। তাই ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের স্থানীয়ভাবে প্রার্থীদের গ্রহণযোগ্যতা ও যোগ্যতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, দলের মধ্যে হয়তো দু-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে যুক্ত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতাকর্মীদের গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, তাঁরা যেন জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেন, সেই চেষ্টা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন রিজভী। রোববার (২৩ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে *এশিয়া পোস্ট*-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর অগ্রাধিকারের মধ্যে রয়েছে দলকে সুশৃঙ্খল রাখা, সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং তৃণমূলকে আরও শক্তিশালী করা। রিজভী বলেন, অতীতে দেখা গেছে, কোনো দল ক্ষমতায় গেলে সাংগঠনিক তৎপরতা কমে যায়। বিএনপির ক্ষেত্রে যেন এমনটি না হয়, সেদিকে নজর দেবেন তিনি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন বলেও জানান তিনি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির তৃণমূল সংগঠন নতুনভাবে সাজানোর উদ্যোগের কথাও জানান রিজভী। তিনি বলেন, দলের চেয়ারম্যান নিয়মিত স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন, তাঁদের পরামর্শ দিচ্ছেন। অতীতের যেকোনো সময়ের তুলনায় তৃণমূলকে শক্তিশালী করার চেষ্টা থাকবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে দলে ‘হাইব্রিড’ ও সুবিধাবাদীদের ভিড় বাড়ে বলে মন্তব্য করেন রিজভী। এ ধরনের ব্যক্তিরা যাতে দলের নাম ব্যবহার করে সুবিধা নিতে না পারেন, সে বিষয়ে ত্যাগী নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রিজভী বলেন, যাঁরা দীর্ঘদিন আন্দোলনে ভূমিকা রেখেছেন এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ঐক্যবদ্ধ থাকতে হবে। হাইব্রিডরা এসে দলের নাম ভাঙিয়ে যাতে কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে দল সতর্ক রয়েছে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হচ্ছে না—এমন...

$post['title']

সংগঠনের ত্রুটি দূর করে নতুন নেতৃত্ব আনাই লক্ষ্য: রিজভী

$post['title']

আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে: ডা. শফিকুর রহমান

$post['title']

স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা: রাশেদ খাঁন

$post['title']

ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্বের: জামায়াতের আমির

$post['title']

কী ইঙ্গিত দিচ্ছে সরকার