যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বে থাকা ২ পুলিশ সদস্য ক্লোজড

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ।


স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এ সময় ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার শব্দ শোনা যায়।


সোমবার দুপুরে স্মৃতিস্তম্ভটি ঘুরে দেখা যায়, আগুন দেয়ার কারণে এর বিভিন্ন স্থানে পোড়ার কালো চিহ্ন রয়েছে।

ঘটনার পর স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্মৃতিস্তম্ভ চত্বরে দুই পুলিশ সদস্য মোতায়েন থাকেন। সোমবার রাতেও সেখানে দুই পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। তবে রাতে দুই দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভ চত্বরে প্রবেশ করে আগুন দিয়ে পালিয়ে যায়। স্মৃতিস্তম্ভের পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

১

আওয়ামী লীগের দখলে থাকা মাঠ এখন বিএনপির লোকজনের নিয়ন্ত্রণে: নাহিদ ইসলাম

২

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বে থাকা ২ পুলিশ সদস্য ক্লোজড

৩

১১ নভেম্বর নতুন সরকার গঠন করবে ইসরায়েল

৪

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ১৫

৫

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

৬

অক্টোবরে চীনের উৎপাদন খাতে মন্দা, চার মাসে তৃতীয়বার

৭

চীনকে রুখে দিয়ে ইতিহাস

৮

যুদ্ধের ইতি টানতে খসড়া প্রস্তাব, দোহা ছেড়েছেন ইরানি প্রতিনিধিরা

৯

‘আ.লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে’

১০

এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ

১১

ইরানের অনুমতি পাওয়ার পরও হরমুজ প্রণালির কাছে হামলার শিকার পাকিস্তানগামী জাহাজ

১২

১২৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন, প্রশ্ন সাদিক কায়েমের

১৩

রোনালদোর পক্ষে যা অসম্ভব, সেই রেকর্ডের দ্বারপ্রান্সে মেসি!

১৪

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

১৫

পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে: রিজভী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত