সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পদপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য একরাম হোসেন ফাহিম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর একরাম হোসেন ফাহিম বলেন, ‘সার্চ কমিটির সদস্যদের কাছ থেকে রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার আবেগ, অনুভূতি, বিশ্বাস ও ভালোবাসার সংগঠন। শিক্ষা, ঐক্য ও প্রগতির আলোয় সততার সঙ্গে শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই।’
তিনি বলেন, ‘দুর্দিনে যারা ছাত্রদলের পতাকা আঁকড়ে ধরে ছিলেন, সেই কর্মীদের সঙ্গে নিয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলকে আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও শক্তিশালী করে তারেক রহমানের আস্থার প্রতিদান দিতে চাই। ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকাই হবে আমাদের লক্ষ্য।’
একরাম হোসেন ফাহিম আরও বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল তিতুমীর কলেজের সব নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রশ্নে এক ও ঐক্যবদ্ধ। অজেয় এই পথচলায় সবার দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।’
তিনি বলেন, ‘আমাদের অঙ্গীকার নিরাপদ ক্যাম্পাস। আমি সাধারণ সম্পাদক মনোনীত বা নির্বাচিত হলে শিক্ষার্থীদের কাছে ছাত্রদল সম্পর্কে থাকা নেতিবাচক ধারণা দূর করে আস্থা ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করব। শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলকে ইতিবাচকভাবে তুলে ধরতে চাই।’
‘সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করব’—যোগ করেন একরাম হোসেন ফাহিম।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।ৎ
শু