কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের পদ পেলেন জামায়াত নেতা সিরাজের ছেলে তানভীর

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১১:১০
 ছবি:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন জামায়াতের সভাপতি সিরাজ উদ্দিনের ছেলে আলী আকবর তানভীর।

গত ১৮ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার ফেসবুক পোস্টে প্রকাশিত কমিটির তালিকায় তার নাম দেখা যায়। তবে ছেলের ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততা ও পদ পাওয়ার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন তার বাবা।

মোবাইল ফোনে সিরাজ উদ্দিন জানান, তার ছেলে বর্তমানে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় রয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি দেশের বাইরে। ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তা তিনি জানতেন না।

সিরাজ উদ্দিন বলেন, জামায়াতের আদর্শ আর আওয়ামী লীগের আদর্শ কখনো এক নয়। আগে জানলে আমার ছেলেকে ত্যাজ্যপুত্র করতাম। তিনি আরও জানান, কমিটি ঘোষণার পর ছেলের সঙ্গে কথা হয়েছে। ছেলে তাকে জানিয়েছে, সে পদত্যাগ করেছে। তবে পদত্যাগের বিষয়ে কোনো প্রমাণ তার কাছে নেই।

ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন বলেন, ফ্যাসিস্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই দলে যারা রয়েছে, তাদের সবার শাস্তি হোক।

তবে ইউনিয়ন জামায়াতের সভাপতির ছেলে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত, এমন তথ্য তার জানা নেই বলে জানান তিনি। বিষয়টি সত্য হলে তা খুবই খারাপ এবং এ বিষয়ে সিরাজ উদ্দিনের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

আলী আকবর তানভীরের বক্তব্য জানতে তার বাবার কাছে যোগাযোগের নম্বর চাওয়া হলেও তিনি তা দিতে পারেননি। ফলে এ বিষয়ে তানভীরের বক্তব্য পাওয়া যায়নি।

১

ফুটবলারদের উন্নত বুট দেওয়ার উদ্যোগ প্রতিমন্ত্রীর

২

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা

৩

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

৪

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের পদ পেলেন জামায়াত নেতা সিরাজের ছেলে তানভীর

৫

আইসিইউতে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন, হাইকোর্টের রায় বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

৬

ক্ষমতায় আসার আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

৭

আগামীকাল পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

৮

স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে, মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়: পাটওয়ারী

৯

জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ এখন হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

১০

ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা….ইশরাকের স্ত্রীর পোস্ট

১১

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ

১২

মন্ত্রীরা পিস্তল নিয়ে মাদক নিয়ন্ত্রণে নামছেন, আইনশৃঙ্খলা বাহিনী নীরব কেন: জাবের

১৩

ইসরাইলের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প

১৪

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

১৫

নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান: হোসেইন মোহেব্বি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত