ইসরাইলের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১১:১০
 ছবি:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৭ অক্টোবর ইসরাইলের নির্বাচন সামনে রেখে দেওয়া এই সমর্থনের পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু ক্ষমতায় না থাকলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে একাই লড়তে হতে পারে।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানের বিরুদ্ধে লড়াই এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তিনি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার।

ট্রাম্প লেখেন, ‘ইসরাইলে যদি ভুল নেতা নির্বাচিত হন, অর্থাৎ নেতানিয়াহু ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসেন, তাহলে যুক্তরাষ্ট্রকে নিজেরাই এই কাজ করতে হবে। আর আমি তা করতে আগ্রহী নই।’

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের মাত্র ৯ দিন আগে ট্রাম্পের এ বক্তব্যকে নেতানিয়াহুর প্রতি তার সরাসরি নির্বাচনি সমর্থন হিসেবে দেখা হচ্ছে।

পোস্টে ট্রাম্প বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু কঠিন পরিস্থিতিতেও দৃঢ়তা দেখিয়েছেন। বিরোধীদের চাপ এবং নানা সংকটের মধ্যেও তিনি নিজের অবস্থানে অটল থেকেছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।


৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তা মোকাবিলায় নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প। তার ভাষায়, সাধারণ মানুষ এমন চাপের মুখে ভেঙে পড়লেও নেতানিয়াহু বরং আরও শক্তিশালী হয়েছেন।

পোস্টের শেষ দিকে নেতানিয়াহুর পুনর্নির্বাচনের পক্ষে সরাসরি অবস্থান নেন ট্রাম্প। তিনি লেখেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচনের দৌড়ে বিবি নেতানিয়াহুর প্রতি আমার পূর্ণ ও নিঃশর্ত সমর্থনের ঘোষণা হিসেবে এই চিঠিকে বিবেচনা করুন। বিবি নেতানিয়াহু আপনাদের কখনো হতাশ করবেন না।’

নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের এই সমর্থন তার আগের অবস্থানের বিপরীত। বৃহস্পতিবার নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন করতে রাজি হননি তিনি।

তবে রোববারের পোস্টে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক কৌশলের অপরিহার্য অংশীদার হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তার বক্তব্য, নেতানিয়াহু ছাড়া অন্য কেউ ইসরাইলের নেতৃত্বে এলে ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে একাই দায়িত্ব নিতে হতে পারে।


এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা ও মিত্র প্রকাশ্যে নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন বলে জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে। বিষয়টির সঙ্গে ট্রাম্প ও নেতানিয়াহুর নির্বাচনি জরিপ পরিচালনাকারী জন ম্যাকলাফলিনের সংশ্লিষ্টতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ট্রাম্পের সমর্থনের জবাবে তাকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘অসাধারণ সমর্থন ও যৌথ কাজের জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। একসঙ্গে আমরা আমাদের মিশন সম্পন্ন করব।’


ট্রাম্পের পোস্টের অনুবাদও শেয়ার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকার সঙ্গে হৃদয়ের প্রতীকযুক্ত একটি ছবিও প্রকাশ করেন তিনি।

ইসরায়েলের অর্থমন্ত্রী ও ধর্মীয় জায়নবাদী দলের নেতা বেজালেল স্মোত্রিচ ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প ইসরাইলের অন্যতম বড় বন্ধু এবং দুই দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থনকে স্বাগত জানান। তার মতে, ইরানের বিরুদ্ধে অভিযানের অবশিষ্ট লক্ষ্য অর্জনে দুই দেশের নেতৃত্ব ও সামরিক বাহিনীর সহযোগিতা গুরুত্বপূর্ণ।

১

ফুটবলারদের উন্নত বুট দেওয়ার উদ্যোগ প্রতিমন্ত্রীর

২

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা

৩

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

৪

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের পদ পেলেন জামায়াত নেতা সিরাজের ছেলে তানভীর

৫

আইসিইউতে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন, হাইকোর্টের রায় বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

৬

ক্ষমতায় আসার আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

৭

আগামীকাল পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

৮

স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে, মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়: পাটওয়ারী

৯

জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ এখন হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

১০

ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা….ইশরাকের স্ত্রীর পোস্ট

১১

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ

১২

মন্ত্রীরা পিস্তল নিয়ে মাদক নিয়ন্ত্রণে নামছেন, আইনশৃঙ্খলা বাহিনী নীরব কেন: জাবের

১৩

ইসরাইলের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প

১৪

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

১৫

নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান: হোসেইন মোহেব্বি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত