রংপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

রংপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১০ অক্টোবর শনিবার সকালে ‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্য সামনে রেখে মানববন্ধন, র‍্যালি ও সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির (বিপিএ) রংপুর বিভাগ ও রংপুর মনোবিজ্ঞান সমিতির (আরপিএ) উদ্যোগে সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিএ রংপুরের সভাপতি ও বিপিএ রংপুর বিভাগের দপ্তর সম্পাদক মো. আবু হাসেম। সঞ্চালনা করেন আরপিএর সাধারণ সম্পাদক পীযূষ মোহন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপিএর সভাপতি মো. মোখছেদুর রহমান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএর সহসভাপতি মো. মোফাখখারুল ইসলাম, কোষাধ্যক্ষ হাছিবুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক এ বি এম আসাদ উদ দৌলা পলাশ, আরপিএর সহসভাপতি মো. রুহুল আমিন, কোষাধ্যক্ষ মো. মামুনুর রশিদ সরকার ও সাংগঠনিক সম্পাদক মো. রেজওয়ানুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান, প্রদীপ কুমার ও মো. আশরাফুল ইসলামসহ অনেকে।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাইকোলজিস্ট মো. আহাদ শাহ। এ সময় বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির রংপুর বিভাগ ও রংপুর মনোবিজ্ঞান সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

১

নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

২

‘সরকার বিচার কীভাবে করবে? তাদের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ’

৩

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা’

৪

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: রিমি ও সুজনের জামিন মেলেনি

৫

‘চুয়েট ক্যাম্পাসে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন অবরুদ্ধ ভিসি শরীফুল আলম

৬

গুলিস্তানে পরিবহন ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

৭

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার

৮

জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত

৯

ড. ইউনূসকে হেনস্তা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

জমি না পেয়ে পিতার জানাজা ও দাফনে আপত্তি

১১

আ. লীগ নেতার মামলার তথ্য গোপন : রংপুরের সেই ওসিকে বদলি

১২

বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

১৩

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদি যুবরাজের ‘না’

১৪

দিল্লিতে পুলিশের ভ্যানে নারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ

১৫

আ.লীগ নেতারা ক্ষমা চাইলেও সমঝোতার সম্ভাবনা নেই: ডা. জাহেদ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত