আ. লীগ নেতার মামলার তথ্য গোপন : রংপুরের সেই ওসিকে বদলি

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

জুলাই আন্দোলন-সংক্রান্ত দুটি মামলাসহ তিনটি মামলার তথ্য আদালতের কাছে গোপন রাখার অভিযোগে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদেরকে বদলি করা হয়েছে। আওয়ামী লীগ নেতার জামিন পাওয়ার পরদিন গত ১২ অক্টোবর সোমবার রাতে রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বিকেলে নগরীর নিসবেতগঞ্জ এলাকা থেকে রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম দুলালকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। বিদ্যুৎ আদালতের একটি মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালতে হাজির করা হলে তিনি জামিন পান। এরপর আবার আত্মগোপনে চলে যান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

অভিযোগ উঠেছে, দুলালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরও তিনটি মামলা থাকলেও সেগুলোর তথ্য আদালতকে জানানো হয়নি। মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে নগরীর সুপার মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গত ১৪ মার্চ জয়লাল আবেদীন বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় দুলাল ৪৪ নম্বর আসামি। একই দিন বিকেলে কৈলাশরঞ্জন হাইস্কুল মোড় এলাকায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৯ মে রমজান আলী বাদী হয়ে আরেকটি মামলা করেন।

এ ছাড়া চলতি বছরের ২১ আগস্ট নগরীর সিও বাজারের ক্লাববন্দ এলাকায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে নাশকতার পরিকল্পনায় বৈঠকের অভিযোগে ২৮ আগস্ট এসআই মজিবর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

ঘটনাটি জানাজানি হলে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির নেতারা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। ওই প্রতিবেদনের ভিত্তিতেই কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নাজমুল কাদেরকে বদলি করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওসিকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। গত শনিবার তিনি রংপুর ছেড়ে যান।

১

জমি না পেয়ে পিতার জানাজা ও দাফনে আপত্তি

২

আ. লীগ নেতার মামলার তথ্য গোপন : রংপুরের সেই ওসিকে বদলি

৩

বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

৪

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদি যুবরাজের ‘না’

৫

দিল্লিতে পুলিশের ভ্যানে নারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ

৬

আ.লীগ নেতারা ক্ষমা চাইলেও সমঝোতার সম্ভাবনা নেই: ডা. জাহেদ

৭

সেই জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর করল পুলিশ

৮

ড. ইউনূসকে হেনস্তার মাধ্যমে বাংলাদেশকে অপমান করা হয়েছে: জামায়াতের নায়েবে আমির তাহের

৯

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের আগে হাত মিলিয়েছিল বিএনপি: নাহিদ ইসলাম

১০

ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ফুটবলের ভবিষ্যৎ ১০ তারকাকে বেছে নিলেন মেসি

১২

সন্ত্রাসবিরোধী আইনসহ তিন ধারায় দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৩

সাত ঘণ্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

১৪

জিমিদের ক্যাম্প শুরু কাল

১৫

ইসরায়েলের নির্দেশনায় বাংলাদেশসহ ৩১ দেশের ক্রু বাদ দিচ্ছে এয়ার ফ্রান্স

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত