হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদি যুবরাজের ‘না’

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলকে যুক্ত করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্যে সৌদি আরবের অনুমতিও চেয়েছিলেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নেয়া এ উদ্যোগ সরাসরি নাকচ করে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরবে জনরোষ তৈরি হওয়ার আশঙ্কায় সৌদি যুবরাজ ইয়েমেনে হুতিবিরোধী যুদ্ধে সরাসরি ইসরায়েলের অংশগ্রহণে আপত্তি জানান বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

ইসরায়েলি এই সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেতানিয়াহুর এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, লোহিত সাগর এলাকায় হুতিবিরোধী সামরিক অভিযানে ইসরায়েলের অংশগ্রহণের বিষয়ে সৌদি আরবের সমর্থন আদায়। দ্বিতীয়ত ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও এগিয়ে নেয়া।

আব্রাহাম চুক্তির কাঠামোর আওতায় অতীতে এই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছিল এবং এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সমর্থনও দিয়েছিলেন।

২০২৩ সালের শেষ দিকে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও সৌদি আরব তার অবস্থানে অনড় রয়েছে। দেশটির শর্ত, আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করতে হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হতে হবে।হারেৎজ বলছে, ইয়েমেনে সংঘাত আরও তীব্র হওয়া এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হুমকি বাড়ার মধ্যেই দেশটিতে যুদ্ধে সরাসরি ইসরায়েলের অংশগ্রহণের এই কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়।

গত সেপ্টেম্বরের শুরুর দিকে ইয়েমেনের পশ্চিম উপকূল বরাবর অগ্রসর হয়ে হুতি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা এবং লোহিত সাগরের কয়েকটি দ্বীপ দখল করে। এর ফলে বাব আল-মান্দেব প্রণালির ইয়েমেন অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পরিবহন করা হয়।

এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে থাকা সৌদি-সমর্থিত বাহিনী পাল্টা অভিযান শুরু করে। তীব্র লড়াইয়ের মধ্যেই তারা মোখা পুনর্দখল করে।

এদিকে সৌদি আরবের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে সম্প্রতি হামলা আরও জোরদার করেছে হুতিরা। এর মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবার হামলার ঘটনাও রয়েছে।

১

জমি না পেয়ে পিতার জানাজা ও দাফনে আপত্তি

২

আ. লীগ নেতার মামলার তথ্য গোপন : রংপুরের সেই ওসিকে বদলি

৩

বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

৪

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদি যুবরাজের ‘না’

৫

দিল্লিতে পুলিশের ভ্যানে নারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ

৬

আ.লীগ নেতারা ক্ষমা চাইলেও সমঝোতার সম্ভাবনা নেই: ডা. জাহেদ

৭

সেই জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর করল পুলিশ

৮

ড. ইউনূসকে হেনস্তার মাধ্যমে বাংলাদেশকে অপমান করা হয়েছে: জামায়াতের নায়েবে আমির তাহের

৯

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের আগে হাত মিলিয়েছিল বিএনপি: নাহিদ ইসলাম

১০

ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ফুটবলের ভবিষ্যৎ ১০ তারকাকে বেছে নিলেন মেসি

১২

সন্ত্রাসবিরোধী আইনসহ তিন ধারায় দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৩

সাত ঘণ্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

১৪

জিমিদের ক্যাম্প শুরু কাল

১৫

ইসরায়েলের নির্দেশনায় বাংলাদেশসহ ৩১ দেশের ক্রু বাদ দিচ্ছে এয়ার ফ্রান্স

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত