জীবনের শেষনিশ্বাস ত্যাগের পরও শান্তিতে চিরবিদায়ের সুযোগ মিলল না এক হতভাগ্য পিতার। জীবনের সবটুকু উজাড় করে যেসব সন্তানকে বড় করেছেন, মৃত্যুর পর সেই সন্তানদের কাছেই বাবার শেষযাত্রার চেয়ে বড় হয়ে উঠল একখণ্ড জমি। কাফনে মোড়ানো বাবার নিথর দেহের সামনে সম্পত্তি নিয়ে বিরোধের এমন ঘটনায় স্তব্ধ হয়ে পড়েন স্থানীয় লোকজন। গাইবান্ধার সাদুল্লাপুরে জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বাবার মৃত্যুর পর জানাজা ও দাফন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে জানাজা ও দাফনে আপত্তি জানান তাঁর মেয়ে। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিলে স্থানীয় ব্যক্তিরা মীমাংসার উদ্যোগ নেন। গত ১২ অক্টোবর সোমবার সকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম নাজির উদ্দিন ব্যাপারী (৭০)। তাঁর ছেলে ইদ্রিস আলীর (৪০) নামে প্রায় চার বিঘা জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এলাকাবাসী জানান, প্রায় এক বছর আগে নাজির উদ্দিন তাঁর ছেলের নামে ওই জমি লিখে দেন। তবে জমি না পাওয়ায় মেয়ে হালিমা বেগমের (৫০) মধ্যে ক্ষোভ ছিল। এরই মধ্যে গত ১১ অক্টোবর রোববার দুপুর ২টার দিকে নাজির উদ্দিনের মৃত্যু হয়। পরদিন সোমবার সকাল ১০টার দিকে তাঁর জানাজা ও দাফনের আয়োজন করা হলে জমি নিয়ে বিরোধের জেরে আপত্তি জানান মেয়ে হালিমা বেগম। এতে জানাজা ও দাফন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে স্বজন ও স্থানীয় ব্যক্তিরা বিরোধ মীমাংসার উদ্যোগ নেন। এ সময় হালিমা বেগমকে এক লাখ ৫০ হাজার টাকা দিয়ে সমঝোতা করা হয়। এরপর সোমবার বিকেল ৫টার দিকে নাজির উদ্দিনের দাফন সম্পন্ন হয়। হালিমা বেগম বলেন, তিনি ন্যায্য অধিকার চেয়ে আপত্তি জানিয়েছিলেন। পরে বিষয়টির সমাধান হয়েছে। সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ মো. জিল্লুর রহমান বলেন, বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষ ও গ্রামবাসীকে নিয়ে আলোচনায় বসা হয়। বিরোধ মিটিয়ে নাজির উদ্দিনের দাফন সম্পন্ন করা হয়েছে।
রংপুরে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা’। ঘাঘট সেনা প্রয়াস পার্ক প্রাঙ্গণে আয়োজিত এ মেলার যাবতীয় প্রশাসনিক অনুমতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের দাবি, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), স্থানীয় ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করেই মেলার আয়োজন করা হচ্ছে। তবে মেলা আয়োজনের খবর প্রকাশের পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্র...
নওগাঁ সদর উপজেলার মুক্তির মোড় এলাকা থেকে সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় মো. আতোয়ার রহমান (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত একটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫, জয়পুরহাটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত একটার দিকে নওগাঁ সদর থানার মুক্তির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় চলতি বছরের ৩০ জুলাই নওগাঁ সদর থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় দায়ের করা হত্যা মামলার আসামি আতোয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতোয়ার রহমান নওগাঁ সদর উপজেলার চকদৌতল গ্র...
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চর পূর্ব লালচামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ২৭ মাস বা ৮১১ দিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অনুপস্থিত থাকার বিষয়টি জানা সত্ত্বেও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের যোগসাজশে ওই অর্থ উত্তোলনের সুযোগ তৈরি করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক কামরুন্নাহার বেগম। তিনি ২০২৩ সালের ৯ জুলাই থেকে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ সময় বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত...
কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে ৬০টি অনুমোদিত শিক্ষকের পদের বিপরীতে কর্মরত মাত্র ২৮ জন। ৩২ পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে তীব্র শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম। কলেজটিতে অনুমোদিত ৬০টি শিক্ষকের পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২৮ জন। ফলে ৩২টি পদই শূন্য রয়েছে। এর মধ্যে ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় নিয়মিত...
রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, হত্যার পর বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকতে পারে এবং সেখানে নিজেদের উপস্থিতির কোনো চিহ্ন রেকর্ড হয়ে যাওয়ার আশঙ্কায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন প্রধান সন্দেহভাজন সিদ্ধার্থ দাস। মিটারের তার কাটার সময় শর্টসার্কিট হয়ে পুরো বাড়ির বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার সনাতন চক্রবর্তী মঙ্গলব...