সাদিয়ার চিকিৎসায় ক্যাম্পাসে চা বিক্রি করে অর্থ সংগ্রহ ছাত্রদল নেতার

অহনা পোদ্দার , তিতুমীর কলেজ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯
 ছবি:

কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাদিয়া আয়াতের চিকিৎসায় সহায়তার জন্য ক্যাম্পাসে চা বিক্রি করে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু হোফাইজা রকি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাস বন্ধ হওয়া পর্যন্ত শহীদ মামুন চত্বরে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সাদিয়া আয়াত সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজধানীর শ্যামলী কিডনি ইনস্টিটিউট হাসপাতালে প্রায় ২০ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাদিয়ার উভয় কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হওয়ায় তার পরিবার আর্থিক সংকটে পড়েছে। সাদিয়ার চিকিৎসা চালিয়ে নিতে গত ৩১ আগস্ট সরকারি তিতুমীর কলেজের দরিদ্র তহবিল থেকে আর্থিক সহায়তা চেয়ে কলেজের অধ্যক্ষের কাছে আবেদন করেছে তার পরিবার।

এই উদ্যোগের বিষয়ে আবু হোফাইজা রকি বলেন, ছাত্ররাজনীতি শুধু স্লোগান বা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।

তিনি বলেন, সাদিয়া আয়াত কিডনি জটিলতায় এবং সরকারি তিতুমীর কলেজের আরেক শিক্ষার্থী সোহানুর রহমান দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তাদের চিকিৎসার জন্য অর্থ সহায়তার প্রয়োজনের কথা জানার পর তাদের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই চা বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

রকি বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য শুধু অর্থ সংগ্রহ করা নয়, এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করা। একটি চায়ের মূল্য হয়তো খুব বেশি নয়, তবে অনেক মানুষের ছোট ছোট সহযোগিতা একসময় বড় সহায়তায় পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, তিতুমীর কলেজে পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার একটি দৃষ্টান্ত তৈরি করতে চান তারা। কোনো শিক্ষার্থী বিপদে পড়লে যেন নিজেকে একা মনে না করে। ছাত্ররাজনীতি যে মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিকতার রাজনীতিও হতে পারে, সেই বার্তাই দিতে চান তারা।

সাদিয়া ও সোহানের চিকিৎসার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান রকি। এতে দেশের বিভিন্ন প্রান্তের ব্যক্তি, সংগঠন ও সাধারণ মানুষের কাছে বিষয়টি পৌঁছাবে এবং তারা চিকিৎসায় সহায়তার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, সাদিয়া আয়াত ও সোহানুর রহমানের সুস্থতার জন্য সবার সহযোগিতা কামনা করেন ছাত্রদলের এই নেতা।

 

জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না : আইনমন্ত্রী

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১

‘সবখানে নেগেটিভিটি খোঁজা ভালো লক্ষণ না’, ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় প্রসঙ্গে জুবায়ের

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবিমান

হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

যেকোনও নাগরিক যেকোনও সময় দেশ ছাড়তে পারেন আবার ঢুকতেও পারেন, শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, প্রতিক্রিয়ায় যা বলল ভারত

বিএনপির সম্ভাব্য দুই মেয়র প্রার্থীর সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ১০

গণ অধিকার পরিষদের অফিস নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

১০

দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ায় বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী

১১

লং মার্চের দাবিগুলো জামায়াতের নয়, জনগণের: নায়েবে আমির

১২

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ

১৩

গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের

১৪

বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ

১৫

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত