তিতুমীর কলেজে ফ্রি রিসার্চ মেথডলজি প্রোগ্রাম, সাদিয়ার চিকিৎসায় সহায়তার আহ্বান

তিতুমীর কলেজ প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
 ছবি:

সরকারি তিতুমীর কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রিসার্চ মেথডলজি প্রোগ্রামের আয়োজনের ঘোষণা দিয়েছেন কলেজটির ২০১৮–১৯ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ও সুনারু একাডেমির প্রতিষ্ঠাতা আলী আহমেদ। একই সঙ্গে তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়ার চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে আলী আহমেদ জানান, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সরকারি তিতুমীর কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রিসার্চ মেথডলজি প্রোগ্রাম শুরু হবে। পাশাপাশি ৭ কলেজ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত ও কমিটমেন্ট মেনে আবেদন করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য থাকবে আটটি অনলাইন ক্লাস। সপ্তাহে দুই দিন এসব ক্লাস অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে অ্যাসাইনমেন্ট, দলীয় কাজ, সম্পূর্ণ আউটকামভিত্তিক শিক্ষা ও নিয়মিত পারফরম্যান্স ট্র্যাকিং। কোর্স শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি পূর্ণাঙ্গ রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে।

সবচেয়ে ভালো পারফর্ম করা শিক্ষার্থীদের জন্য পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাডভান্সড রিসার্চ ট্রেনিং এবং ‘এসপিএসএস’ প্রোগ্রামের সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে।

আলী আহমেদ বলেন, আমি এমন শিক্ষার্থী চাই, যারা সত্যিই গবেষণা শিখতে চায়, নিয়মিত ক্লাস করবে, অ্যাসাইনমেন্ট ও দলীয় কাজ করবে এবং শেষ পর্যন্ত নিজেদের একটি ভালো মানের রিসার্চ প্রপোজাল তৈরি করবে।

তিনি বলেন, গবেষণা প্রশিক্ষণের পাশাপাশি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়ার চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীসহ সামর্থ্যবান ব্যক্তিদের সাদিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আলী আহমেদ বলেন, আমাদের কোর্সে অংশগ্রহণের জন্য কোনো টাকা দিতে হবে না। তবে আপনার ছোট্ট একটি সহায়তাও সাদিয়ার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাদিয়ার চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠাতে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ০১৭১৯৩৭১৪১১ (আকাশ) নম্বরে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

 

শু/আজা

লেবাননের সশস্ত্র গোষ্ঠীরবিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

তিতুমীর কলেজে ফ্রি রিসার্চ মেথডলজি প্রোগ্রাম, সাদিয়ার চিকিৎসায় সহায়তার আহ্বান

বাব-এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনে শত শত সেনা পাঠাল ইরান

জাতি এখন সবচেয়ে বড় সংকটে আছে : ডা. শফিকুর রহমান

পত্নীতলায়  চোরাই মালামালসহ আটক ২

নওগাঁয় অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলল সত্যতা

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

১০

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভারত

১১

রাজধানীর একটি বাসায় মাটি খুঁড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

মিয়ানমারে ড্রোন হামলার পর বন্ধ বিমানবন্দর

১৩

দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

১৪

দর্শক চাপে উপচে পড়ছে গ্যালারি, কক্সবাজারে আধুনিক ফুটবল স্টেডিয়ামের দাবি

১৫

বান্ধবীকে বিয়ে করতে তরুণীর স্তন অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত