প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
 ছবি:

গ্রাহক শোষণ ও হয়রানির নামে গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নগরীর প্রেসক্লাব চত্বরে মশাল মিছিলের আগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, প্রধান উপদেষ্টা শওকত হোসেন, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি, বীথি দাস নন্দিনীসহ অন্যরা।

বক্তারা বলেন, সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যখন ঊর্ধ্বগতি, তখন নেসকো প্রিপেইড মিটারের নামে গ্রাহক হয়রানি শুরু করেছে। রংপুরবাসীর অনুমতি ছাড়াই জোর করে বাড়ি বাড়ি গিয়ে প্রিপেইড মিটার স্থাপন করছে নেসকো কর্তৃপক্ষ। যেখানে সরকার থেকে বলে দেয়া হয়েছে ডিজিটাল মিটার নষ্ট না হওয়া পর্যন্ত প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না। সেখানে তারা কিভাবে গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে এমন কাজ করেন।

বক্তারা আরও বলেন, নেসকো জানিয়েছে ডিজিটাল মিটার ও প্রিপেইড মিটারে নাকি একই বিল আসে। তাহলে কেনো ডিজিটাল মিটারে আগে একটি বাড়িতে ১ হাজার টাকা বিদ্যুৎ বিল আসলে এখন প্রিপেইড মিটারে তা দেড় হাজার টাকা আসছে। শুধু তাই নয়, বারবার এই মিটার নষ্ট হয়ে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে। এভাবে গ্রাহক হয়রানি করা বন্ধ করতে হবে। 

এ সময় গ্রাহক শোষণ ও প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ বিদ্যুৎ গ্রাহকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। 

সমাবেশ শেষে একটি মশাল মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা নেসকোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খান

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে

রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

প্রিপেইড মিটার বাতিল ও অপসারণের দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও

রংপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ৫ অভিযুক্ত গ্রেফতার

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১০

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

১১

১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

১২

ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ সনদ বাতিল

১৪

উখিয়ায় সাগরপাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার

১৫

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত