২৪-এর পরাজিত শক্তিকে আশকারা দেবেন না : রিজভী

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
 ছবি:

২৪ এর পরাজিত শক্তিকে কোনো ধরনের আস্কারা বা প্রশ্রয় না দিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা এবং আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ষড়যন্ত্র করা হচ্ছে। ২৪ এর গণআন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো অপচেষ্টাই সফল হতে দেওয়া যাবে না।


তিনি আরো বলেন, পরাজিত শক্তির মাঠে কোনো কার্যক্রম চালানোর অধিকার নেই। তবে রাজপথে অন্য সব রাজনৈতিক দলের সমাবেশ করার পূর্ণ অধিকার রয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন ও সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার। এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যার সুযোগ নিয়ে পরাজিত শক্তি আবারও রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারে।


রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে সবাইকে (সরকারি ও বিরোধী দল) ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সাম্প্রতিক বাসে আগুন, বিস্ফোরণ ও বোমা হামলার মতো ঘটনাগুলো পরিকল্পিতভাবে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা। এসব অপকর্মের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে আর দুর্বল হতে দেওয়া যাবে না।

১

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক

২

জামালপুরের সরিষবাড়ীতে যুব ইউনিয়নের বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত

৩

স্যালো মেশিন আছে, তেল নেই— সেচ নিয়ে উৎকণ্ঠায় কৃষক

৪

জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল কন্যাদের সংবর্ধনা

৫

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

৬

রংপুরে স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৭

পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন

৮

ইউক্রেন যুদ্ধে রাজপুত্র ও সাধুদের দেহাবশেষ কেন পাঠাচ্ছে রাশিয়া

৯

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প

১০

রায়গঞ্জে বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন অনুষ্ঠিত

১১

হাটের ইজারার টাকা দিয়ে সৌরবিদ্যুৎ, ৩১ জানুয়ারির মধ্যে স্থাপনের নির্দেশ

১২

ইমরান খানের মুক্তির দাবিতে লং মার্চ, ইসলামাবাদে লকডাউনে পেছাল কর্মসূচী

১৩

পুলিশে যুক্ত হচ্ছে স্বতন্ত্র সাইবার সিকিউরিটি ইউনিট

১৪

সেমিতে ওঠার লড়াইয়ে লিটনদের প্রতিপক্ষ মালয়েশিয়া

১৫

সিসি নেওয়ার পরও চার্জশিট, এসআইয়ের বিরুদ্ধে তদন্ত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত