প্রিপেইড মিটার বাতিল ও অপসারণের দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯
 ছবি:

প্রিপেইড মিটার বাতিল ও অপসারণ এবং নতুন বিদ্যুৎ সংযোগে পোস্টপেইড মিটার সরবরাহের দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। কর্মসূচি থেকে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং নতুন বিদ্যুৎ সংযোগের আবেদনকারীদের পোস্টপেইড মিটার সরবরাহের দাবি জানানো হয়।

একই সঙ্গে দাবি বাস্তবায়নের জন্য নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর শত শত আবেদনপত্রসহ স্মারকলিপি দেন গ্রাহকেরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর কলেজ রোডের খামার মোড়সংলগ্ন নেসকো কার্যালয় চত্বরে এ ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এর আগে নগরীর শাপলা চত্বর ও লালবাগ থেকে দুটি মিছিল বের হয়ে নেসকো কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

ঘেরাও কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, শাহিদুল ইসলাম সুমন এবং ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম, রাজা মিয়াসহ অন্যরা।

ভুক্তভোগী গ্রাহক শাহানারা খাতুন বলেন, ‘আগে যে লাইট, ফ্যান ও চুলা ছিল, এখনো তাই আছে। বিদ্যুতের ব্যবহার বাড়েনি। কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর খরচ তিন গুণ বেড়েছে। আমরা এমন মিটার চাই না। এটি খুলে নিয়ে আগের পোস্টপেইড মিটার ফিরিয়ে দেওয়া হোক।’

আরেক গ্রাহক শফিকুল ইসলাম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। নেসকোর লোকজন গিয়ে বলেছেন, এখনই প্রিপেইড মিটার না লাগালে পরে ২০ হাজার টাকা জরিমানা হবে, মামলা হবে। বাসার লোকজন ভয়ে কিছু বলতে পারেনি। তারা মিটার লাগিয়ে চলে গেছে। এখন প্রতি মাসে আগের চেয়ে অনেক বেশি টাকা বিদ্যুতের পেছনে খরচ হচ্ছে।’

বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘নেসকো প্রতারণার মাধ্যমে জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মিটার লাগিয়েছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে।’

সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু বলেন, ‘শান্তিপূর্ণভাবে গ্রাহকদের অভিযোগের কথা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলো। নেসকো বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ ও দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণ করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করবে—এমন প্রত্যাশা করছি। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রিপেইড মিটার বাতিলসহ ছয় দফা দাবিতে রংপুর প্রেসক্লাব চত্বরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি। ওই কর্মসূচি থেকে আন্দোলনকারীরা অভিযোগ করেন, সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নেসকো প্রিপেইড মিটারের নামে গ্রাহক হয়রানি শুরু করেছে।

এ সময় তারা প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ গ্রাহকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি জানান।

১

এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ৮

২

মুন্সিগঞ্জে প্রতি মৌসুমে বিক্রি হয় ৭ থেকে ৮ কোটি টাকার চারা

৩

গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা

৪

২৩ বছর ৯ মাস পর খোলা আকাশ দেখল মিঠু, চার বছর বেশি সাজা খাটার আক্ষেপ

৫

জাতিসংঘে মামদানিকে কড়া ভাষায় আক্রমণ নেতানিয়াহুর

৬

থানার দরজা ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ ১৭ কিশোরের, যা বলছে পুলিশ

৭

ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরল সেই তিন গণমাধ্যম

৮

ফরিদপুরে সেই এনসিপি নেতা শাহেদের কারখানায় ফের অভিযান

৯

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

১০

বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

১১

লালমনিরহাটে গোপন বৈঠকের অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

১২

ক্ষেপণাস্ত্রে চড়ে মস্কো যাবেন জেলেনস্কি!

১৩

রোহিঙ্গা সংকট সমাধানে চীন-ভারতকে এগিয়ে আসতে হবে : জামায়াত আমির

১৪

পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে বাস পোড়ানো হচ্ছে: রিজভী

১৫

জাতিসংঘে বাংলাদেশের শিক্ষা খাতে জিপিই’র আরও অর্থায়ন চাইলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত