রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত, একজন গ্রেপ্তার

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

চট্টগ্রামের রাউজানে সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিগোলার ঘটনা ঘটেছে। এসময় ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে রাউজান থানার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম এসব তথ্য জানান। তিনি বলেন, কদলপুর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ অপরাধীচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। জানে আলম ওরফে ডাকাত আলম ও মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বসের নেতৃত্বাধীন চক্রের সদস্যদের গ্রেপ্তারে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি ও আদায় করে আসছিল। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করা হয়। বিষয়টি যাচাই করে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে ১২ পুলিশ সদস্য আহত হন।


একপর্যায়ে দিলদার হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে দিলদারের হেফাজত ও তার দেখানো স্থান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসপি জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগীদের সংঘবদ্ধ ও অস্ত্রধারী অপরাধী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।


এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে কদলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার

২

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

৩

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত, একজন গ্রেপ্তার

৪

শেখ হাসিনার জন্মদিন পালন: আদালত চত্বরে ৩ আওয়ামীপন্থী আইনজীবীকে মারধরের অভিযোগ

৫

অতিরিক্ত আইজিপি ইকবাল নেতৃত্বে যাত্রা শুরু করল ‘সাইবার পুলিশ ইউনিট’

৬

কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক: কৃষি সচিব

৭

যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু

৮

জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

৯

দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

সাংগঠিনক পদেক্ষপ যথেষ্ট না, দেশবাসী দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায়: জামায়াতের আমির

১১

জামালপুরে তিনদিন অনশন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন ৪৪ জন

১২

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

১৩

সংরক্ষিত নারী এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ

১৪

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

১৫

কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত