খাগড়াছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মদ-সিগারেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

খাগড়াছড়িতে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে ৩২ বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ২২৬২/২৬-এস এলাকা দিয়ে অবৈধ বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক পাচারের তথ্য পেয়ে বিজিবি অভিযান চালায়।


বিজিবি জানায়, মনোরমের টিলা টিওবি থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে সীমান্ত পিলার ২৬২/২৬-এস সংলগ্ন জানমারাটিলা ডাউন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দূর থেকে পাহাড়ি গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।


পরে শুক্রবার ভোররাতে বিজিবির টহলদল জানমারাটিলা ডাউন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা জব্দ করে। বস্তাগুলো খুলে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় বিভিন্ন ধরনের ৩১ বোতল মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ভারতীয় মনো সিগারেটের ৪৭ কার্টন পাওয়া যায়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।


খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

 

১

রাকসু ভোটের আগে আম্মারকে বহিষ্কার, শিবিরের বিরুদ্ধে ফায়দা নেওয়ার অভিযোগ

২

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

৩

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন শেরপুরের জয়া

৪

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ

৫

জামায়াতের জন্ম থেকে আজ পর্যন্ত মুনাফিকি আচরণ ছাড়া কিছু দেখিনি: রাশেদ খান

৬

খাগড়াছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মদ-সিগারেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার

৭

বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী

৮

রাখাইনে যুদ্ধ, টেকনাফে আতঙ্ক: সমুদ্রে বাংলাদেশি জেলেদের নিরাপত্তা কোথায়

৯

এলপিজি মজুদ করছে শীর্ষ ৫ কম্পানি—গোয়েন্দা প্রতিবেদন

১০

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে

১১

শাহজালালের ইডিকে হুমকির অভিযোগে জামায়াত নেতা রঞ্জনের বিরুদ্ধে মামলা

১২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৭

১৩

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

১৪

কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত

১৫

জয় দিয়ে মেসিবিহীন যুগ শুরু আর্জেন্টিনার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত