সারাদেশ

লালমনিরহাট ও কুড়িগ্রামে ২১ কেজি গাঁজা, ৭২ বোতল ইস্কাপ ও মোটরসাইকেল জব্দ

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১১:১০
 ছবি:

লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা, ৭২ বোতল ইস্কাপ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাতে চালানো এসব অভিযানে মাদক বহনের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ধাওয়া করা হলেও তাঁরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এসব অভিযান চালানো হয়। বিজিবির গোড়কমন্ডল ও বনচৌকি বিওপির টহলদল পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করে।

বিজিবি জানায়, রাত সোয়া ১টার দিকে গোড়কমন্ডল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গোড়কমন্ডল শয়তানের মোড় এলাকায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি নজরে আসে টহলদলের। তাঁদের থামানোর চেষ্টা করলে তাঁরা দৌড়ে পালাতে শুরু করেন। বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করলে সন্দেহভাজনরা বহন করা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকায় অভিযান চালায় বনচৌকি বিওপির একটি টহলদল। বিজিবির ভাষ্য, এ সময় মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাঁকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ৭২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ পাওয়া যায়।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা ২১ কেজি গাঁজার সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। ৭২ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা এবং এপাচি ১৬০ সিসি মোটরসাইকেলের সিজার মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মাদক ও মোটরসাইকেলের সিজার মূল্য ২ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মাদক ও মোটরসাইকেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

১

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ

২

তুরস্কে যাচ্ছেন জামায়াত আমির

৩

কেন গণভোটের কথা বলা হচ্ছে, ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন আহমদ

৪

ঘেরাও করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

৫

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনভাবে ফিরবে, যেন বাতিল করতে গণভোটের প্রয়োজন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা

৭

আবারও পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ

৮

রাবির প্রশাসনিক কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের, ৩ দিনের আলটিমেটাম

৯

মেসিকে সম্মান জানাতে বিশেষ আয়োজন রোজারিওতে

১০

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ

১১

গ্যাস নিয়ে সুখবর, খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান

১২

হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি: আবু হানিফ

১৩

তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে মনোনয়ন ফরম নিলেন আবু হোজাইফা রকি

১৪

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

১৫

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত