পর্যটন নগরীর জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ: কক্সবাজারে শৈবাল খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

পর্যটন নগরী কক্সবাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার লক্ষ্যে শৈবাল খাল খনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর) দুপুরে কক্সবাজার শহরের শৈবাল খাল পরিচ্ছন্নতা ও খনন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না।

 

​উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না বলেন, "কক্সবাজার আন্তর্জাতিক মানের একটি পর্যটন শহর। কিন্তু অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং খাল নালা ভরাট হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই শহরবাসীকে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়। শৈবাল খালটি শহরের অন্যতম প্রধান পানি নিষ্কাশন পথ। খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং বর্জ্যে ভরাট হয়ে থাকায় এর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল।"

​তিনি আরও বলেন, "জনসাধারণের দুর্ভোগ লাঘবে এবং পর্যটন শহরের রূপ-সৌন্দর্য বজায় রাখতে বিএনপির এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সংস্কার উদ্যোগ। আমরা কেবল কথার রাজনীতিতে বিশ্বাসী নই, জনগণের পাশে থেকে তাদের মৌলিক সমস্যা সমাধানে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। 

 

শহরের অন্যান্য খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতেও পর্যায়ক্রমে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।"

​এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনের পরপরই শ্রমিকদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মাটি খনন কাজ শুরু হয়।

 

​স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালটি পুনরায় সংস্কার ও খনন করা হলে এলাকার পরিবেশ দূষণ কমার পাশাপাশি বর্ষা মৌসুমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ঘটবে।

১

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ

২

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, বাড়ির বাইরে ৫০ পুলিশ মোতায়েন

৩

আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, দুই আওয়ামী লীগ: রুমিন ফারহানা

৪

আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জামায়াতের

৫

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ৪৮ জন

৬

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

৭

‘উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা

৮

রংপুর অঞ্চলে বাণিজ্যিকভাবে কলা চাষ, সংরক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত কৃষক

৯

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় প্রকাশ

১০

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অধ্যাপক

১১

আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

১২

রায়গঞ্জে ছয় ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ, জনমত যাচাইয়ে গণশুনানি

১৩

সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

১৪

রাতেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অনশনে নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থী

১৫

দিল্লিতে বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত