লটারির পরিবর্তে পরীক্ষা নিয়ে ভর্তির দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

আগামী শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়গুলোতে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির পরিবর্তে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশনা বহাল এবং শিক্ষামন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আজ ১০ অক্টোবর শনিবার দুপুর ১২টার দিকে রংপুর জিলা স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ‘লটারি নয়, মেধার ভিত্তিতে ভর্তি চাই’সহ বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন অভিভাবক সালাহ উদ্দিন, রাবেয়া সুলতানাসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ বাতিল করে লটারির মাধ্যমে ভর্তির নিয়ম চালু করা হয়। এতে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। লটারির ব্যবস্থাকে একধরনের জুয়া উল্লেখ করে তাঁরা বলেন, নাম উঠলেই ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে একধরনের অবিচার।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষামন্ত্রী লটারির পরিবর্তে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই আশ্বাসে শিক্ষার্থীরা প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু একটি চক্র আবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পাঁয়তারা করছে বলে তাঁরা অভিযোগ করেন।

শিক্ষামন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান অভিভাবকেরা। অন্যথায় মেধাবী শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

১

‘লোকটা চুয়েটের ভিসি নাকি ছাত্রদলের সভাপতি’-প্রশ্ন সারজিসের

২

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ

৩

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, বাড়ির বাইরে ৫০ পুলিশ মোতায়েন

৪

আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, দুই আওয়ামী লীগ: রুমিন ফারহানা

৫

আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জামায়াতের

৬

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ৪৮ জন

৭

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

৮

‘উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা

৯

রংপুর অঞ্চলে বাণিজ্যিকভাবে কলা চাষ, সংরক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত কৃষক

১০

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় প্রকাশ

১১

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অধ্যাপক

১২

আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

১৩

রায়গঞ্জে ছয় ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ, জনমত যাচাইয়ে গণশুনানি

১৪

সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

১৫

রাতেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অনশনে নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত