২২ সেপ্টেম্বর থেকে চালান আটকে রাখার অভিযোগ; ১২ কেজির সিলিন্ডার ১,৫৮৫ টাকার বদলে ২ হাজারের ওপরে—আমদানি, মজুদ ও বাজারে ছাড়ার হিসাব চায় গোয়েন্দা সংস্থা দেশে এলপিজির সামগ্রিক আমদানি কমেনি, কিন্তু বাজারে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ভোক্তাকে কোথাও কোথাও ২ হাজার থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। অথচ সেপ্টেম্বর মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা। আমদানি স্বাভাবিক থাকার পরও কেন বাজারে এমন ঘাটতি তৈরি হলো—এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদনে দেশের পাঁচ শীর্ষ এলপিজি আমদানিকারকের বিরুদ্ধে আমদানি করা গ্যাসের চালান আটকে রাখার অভিযোগ উঠেছে। এনএসআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আইগ্যাজ, ওমেরা, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি ও যমুনা গ্রুপ—এই পাঁচ কোম্পানি প্রায় ২২ সেপ্টেম্বর থেকে এলপিজির কিছু চালান আটকে রেখেছে। এতে স্বাভাবিক সরবরাহব্যবস্থায় পণ্য না আসায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছে সংস্থাটি। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দেওয়া প্রতিবেদনে অভিযোগটি তদন্ত করে দেখার সুপারিশ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এনএসআইয়ের অভিযোগ এখনো তদন্তের পর্যায়ে। পাঁচ কোম্পানি ইচ্ছাকৃতভাবে বাজারে সংকট তৈরি করেছে—এমন চূড়ান্ত প্রমাণ প্রকাশ্যে আসেনি। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বক্তব্যও অভিযোগের সঙ্গে একমত নয়। ফলে এখন মূল প্রশ্ন শুধু ‘কে গ্যাস মজুদ করেছে’ নয়; বরং গত কয়েক সপ্তাহে কোন চালান কখন দেশে এসেছে, কখন খালাস হয়েছে, কোথায় রাখা হয়েছে, কত দিন মজুদ ছিল এবং শেষ পর্যন্ত কখন বাজারে ছাড়া হয়েছে—এই পুরো সরবরাহশৃঙ্খলার হিসাব মেলানো। এনএসআই ঠিক এই জায়গাতেই তদন্তের সুপারিশ করেছে। সংস্থাটি ২২ সেপ্টেম্বর থেকে বড় আমদানিকারকদের এলপিজি মজুদের জরুরি হিসাব করার কথা বলেছে। প্রতিটি চালান কখন এসেছে, কখন খালাস হয়েছে, কত পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং কখন তা বাজারে ছাড়া হয়েছে—এসব তথ্য কোম্পানিভিত্তিক যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে অক্টোবরের দাম বাড়ার আগে আমদানি করা কত এলপিজি তখনও বাজারে ছাড়া হয়নি, সেটিও বের করার সুপারিশ করা হয়েছে। এর পেছনে রয়েছে দামের একটি গুরুত্বপূর্ণ হিসাব। এনএসআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর থেকে প্রতি টন এলপিজির বাজার প্রিমিয়াম প্রায় ৬৪ ডলার বেড়েছে। গোয়েন্দা সংস্থার আশঙ্কা, এই দাম বাড়ার আগে কোনো আমদানিকারক কম দামে আনা এলপিজি ইচ্ছাকৃতভাবে ধরে রেখে পরে বেশি দামে বাজারে ছাড়লে অতিরিক্ত বাণিজ্যিক সুবিধা পেতে পারে। সে ক্ষেত্রে পণ্য মজুদের সময়টি কেবল ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল, নাকি বাজারে সরবরাহ কমিয়ে দাম বাড়ার সুযোগ তৈরির...
পরিবহন শ্রমিক ও বন্দরের নিরাপত্তাকর্মীদের মধ্যে মারামারির জেরে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি আবার শুরু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে বন্দর কর্তৃপক্ষ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও পুলিশের মধ্যে বৈঠকের পর শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফেরেন। এর আগে বিকেল ৪টার দিকে বন্দরের ৫ নম্বর গেটে পণ্যবাহী ট্রেইলারের এক কর্মীকে মারধরের ঘটনা ঘটে। গেট পাসকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে বন্দরের নিরাপত্তাকর্মীদের প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতি হয় বলে সংশ...
বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করে সেগুলোর ওয়েবসাইট ও অ্যাপ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বিষয়টি জানিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এসব প্রতিষ্ঠান শনাক্ত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুরোধের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানগুলোর ওয়েব...
১২ আবেদনকারীর মধ্য থেকে চারটি নতুন উদ্যোগকে প্রাথমিক সম্মতি; কড়িকে দেওয়া হলো নতুন করে এলওআই দেশে ডিজিটাল ব্যাংকিং চালুর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। বিকাশ, রবি, বাংলালিংক ও ভুটানের ডিকে ব্যাংকের উদ্যোগসহ চারটি নতুন প্রস্তাবিত ডিজিটাল ব্যাংককে প্রাথমিক সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আগে অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককেও নতুন করে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে মোট পাঁচটি প্রতিষ্ঠান এখন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পেল। বৃহস্...
বেসরকারি খাতে নতুন চাকরির সুযোগ সংকুচিত হওয়ার মধ্যেই সরকারি চাকরির জন্য চাকরিপ্রার্থীদের প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। সমাজসেবা অধিদপ্তরের মাত্র ১ হাজার ৪৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ২১ লাখ ২৩ হাজার ৬৭ জন। অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে গড়ে ১ হাজার ৪৩০ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এত বিপুলসংখ্যক আবেদন এবার নিয়োগ পরীক্ষার আয়োজনকেই বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কর্তৃপক্ষ বলছে, এর আগে এত বেশি পরীক্ষার্থীর একসঙ্গে পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা সমাজসেবা অধিদপ্তরের নেই। পরীক্ষাকেন্দ্র নির্ধারণ, প...
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর রাজধানীর নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েক ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এর সঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে আটা, ময়দা, চাল, ডিম ও দুধ। সয়াবিন তেলের সরবরাহেও নতুন করে সংকটের কথা জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পণ্য পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়েছে। সেই বাড়তি ব্যয় সমন্বয় করতে গিয়ে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বাড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ, পরি...