বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে : জামালপুরে মন্ত্রী মিল্লাত

ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে দেশের যে ক্ষতি করেছে, তার পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ‘দেশে যেন নির্বাচন না হয় এবং অস্থিরতা বজায় থাকে, সে জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে।’ দেশে অপতথ্য ছড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘দেশে যেসব অপতথ্য ছড়ানো হচ্ছে, তা একটি দলের। তাদের আমরা বট বাহিনী বলি। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।’ শুক্রবার (১৬ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সহায়তার চেক এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।     শু/আজা

$post['title']

এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার

$post['title']

‘যে যেমন পড়াশোনা করেছে, তেমনই ফল পেয়েছে’: শিক্ষামন্ত্রী

$post['title']

ফেলের হার বাড়ল কেন জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

$post['title']

এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

$post['title']

জামালপুরে নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন : চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার