জামালপুরে নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন : চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার

জামালপুর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

​জামালপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে 'নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন : চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক একটি বিশেষ সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জামালপুর কার্যালয়ে সেমিনারে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসনের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবৈধ অভিবাসনের ঝুঁকি এড়াতে এবং দালালের খপ্পর থেকে বাঁচতে বিদেশ গমনেচ্ছুকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

​সেমিনারে প্রধান অতিথি ছিলেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের বার্তা সম্পাদক ও অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক সুমন মাহমুদ, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সাবেক জরীপ কর্মকর্তা ও প্রশিক্ষক মো. আমজাদ হোসেন।

​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সঠিক তথ্য না জেনে ও যথাযথ প্রশিক্ষণ না নিয়ে বিদেশে পাড়ি জমানোর কারণে অনেক প্রবাসী নানা রকম সমস্যার সম্মুখীন হন। তাই দক্ষ হয়ে ও বৈধ উপায়ে বিদেশে যাওয়া নিশ্চিত করতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যেকোন সমস্যার জনশক্তি অফিস প্রবাসীদের পাশে থাকবে।

​কর্মসূচির অংশ হিসেবে বিদেশ গমনেচ্ছু ও স্থানীয় মোট ১০০ জন প্রশিক্ষণার্থীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সেমিনার ও প্রশিক্ষণ শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামাজিক বনায়নে উদ্বুদ্ধ করতে অংশগ্রহণকারী সকলের হাতে একটি করে গাছের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

সেমিনারে ​বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের সময়োপযোগী উদ্যোগ জামালপুরের যুবসমাজকে সচেতন করার পাশাপাশি নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১

‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’

২

রংপুরে আবাসিক হোটেলে মাদকসহ দুই পুলিশ সদস্য আটক

৩

সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

৪

সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু

৫

ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১০, আহত ১৫

৬

ইশরাকের অ্যাকশন সন্ত্রাসবাদকে প্রমোট করছে: ইসলামী আন্দোলন

৭

মাদক নির্মূলে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

৮

‘পিস্তল নিয়ে মাদকবিরোধী অভিযান সন্ত্রাসবাদকে প্রমোট করছে’

৯

বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন

১০

ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন

১১

তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন

১২

ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন

১৩

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

১৫

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত