চোখের জলে দেবী দুর্গাকে বিদায় চট্টগ্রামে

পূজা-অর্চনা, নাচ-গান আর ঢাকের বাদ্যে শারদীয় দুর্গোৎসব উদযাপনের পর চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের প্রত্যাশায় বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন ভক্তরা। বুধবার দুপুরের পর চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে শুরু হয় প্রতিমা বিসর্জন। নগরী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক, মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে প্রতিমা নিয়ে আসেন ভক্তরা। একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয় সাগরের জলে। এর আগে সকাল থেকেই নগরীর বিভিন্ন পূজামণ্ডপে ভিড় করেন নানা বয়সী ভক্ত। দেবীকে তেল-সিঁদুর পরিয়ে, পান-মিষ্টি নিবেদন করে এবং নাচ-গানের মধ্য দিয়ে বিদায় জানান তাঁরা। এ সময় অনেক ভক্তকে চোখের জলে দেবীকে বিদায় জানাতে দেখা যায়। পরে মণ্ডপ থেকে প্রতিমা গাড়িতে তোলা হয়। সেখান থেকেও নাচ-গান ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়া দশমী উদযাপন করেন ভক্তরা। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্রসৈকতে জড়ো হন হাজারো মানুষ। দুপুর গড়িয়ে বিকেল হতেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকত। শিশু থেকে বয়স্ক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান পরিণত হয় মিলনমেলায়। বিজয়া দশমী উপলক্ষে পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে শুধু নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়। এর পাশাপাশি নাগরিক সেবা, পরিচ্ছন্ন পরিবেশ, চলাচলের উপযোগী সড়ক এবং উৎসবস্থলে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা জরুরি। দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপে সহযোগিতা, বিদ্যুৎ ও আলোকসজ্জার ব্যবস্থা সমন্বয়, সড়ক সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশন। নাগরিকেরা যাতে স্বস্তি ও আনন্দের সঙ্গে ধর্মীয় ও সামাজিক উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সংস্থাটি কাজ করছে। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বিসর্জন কার্যক্রম তদারকি করেন। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জন দিচ্ছেন। এ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সৈকত ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার চট্টগ্রামে ২ হাজার ২৭৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

$post['title']

সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জেনে বাড়ি ফিরলেন লালনভক্তরা

$post['title']

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

$post['title']

সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান

$post['title']

প্রধানমন্ত্রী আসছেন, রং করা হলো ব্রিটিশবিরোধী বিপ্লবীদের আবক্ষ মূর্তি

$post['title']

কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে লুটপাট