চট্টগ্রামের শতবর্ষী জে এম সেন হলে সংস্কার

প্রধানমন্ত্রী আসছেন, রং করা হলো ব্রিটিশবিরোধী বিপ্লবীদের আবক্ষ মূর্তি

চট্টগ্রাম প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০২:১০
ছবি : বিডিনিউজ ছবি:
ছবি : বিডিনিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে চট্টগ্রামের রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হল প্রাঙ্গণে ব্রিটিশবিরোধী আন্দোলনের পাঁচ বিপ্লবী ও রাজনীতিবিদের আবক্ষ মূর্তি নতুন করে রং করা হয়েছে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা মূর্তিগুলোর বেদিও সংস্কার করা হয়েছে। পাশাপাশি হলের আশপাশের এলাকা পরিচ্ছন্ন করা, ব্যানার-পোস্টার সরানো ও সড়ক সংস্কারের কাজও করা হয়েছে। মঙ্গলবার দুর্গাপূজার মহানবমীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের আয়োজনে পূজামণ্ডপ পরিদর্শনে জে এম সেন হলে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত কয়েক দিন ধরে জে এম সেন হল পরিদর্শন করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। রোববার হল প্রাঙ্গণের দক্ষিণ-পূর্ব অংশে ঘেরা দেওয়া জায়গায় ব্রিটিশবিরোধী আন্দোলনের পাঁচ ব্যক্তির আবক্ষ মূর্তিগুলোর বিবর্ণ অবস্থা তাঁর নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে সেগুলো রং করা ও বেদি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সোমবার সকালে সংস্কারকাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, ‘এই জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। চার দিন আগেও এটার একটা রূপ দেখেছিলেন। আজকে আপনারা দেখুন, কী চমৎকারভাবে আমরা এগুলো সাজিয়ে দিয়েছি।’

আবক্ষ মূর্তিগুলোতে যাত্রা মোহন সেনগুপ্ত, মাস্টারদা সূর্য সেন, যতীন্দ্র মোহন সেনগুপ্ত, মহিমচন্দ্র দাশ ও নেলী সেনগুপ্তের স্মৃতি তুলে ধরা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের ঐতিহাসিক পটভূমিতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ মূর্তিগুলো দীর্ঘদিন অযত্নে পড়ে ছিল। সিটি করপোরেশনের পক্ষ থেকে সেগুলো সংস্কার করা হয়েছে। মণ্ডপের সাজসজ্জাতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শহর প্রস্তুত বলে মন্তব্য করেন শাহাদাত হোসেন। তিনি বলেন, জে এম সেন হলের আশপাশ থেকে ব্যানার-পোস্টার সরানো হয়েছে এবং সড়ক সংস্কার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বলেও জানান তিনি।

ইতিহাসের সাক্ষী জে এম সেন হল

চট্টগ্রামের শতবর্ষী জে এম সেন হলের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশবিরোধী আন্দোলন ও উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস। ১৯১৯ সালে নির্মিত টাউন হলটি আইনজীবী ও ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা যাত্রা মোহন সেনগুপ্তের মৃত্যুর পর তাঁর নামানুসারে জে এম সেন হল হিসেবে পরিচিতি পায়।

হল প্রাঙ্গণের দক্ষিণ-পূর্ব অংশে পাশাপাশি স্থাপিত আবক্ষ মূর্তিগুলোতে স্থান পেয়েছেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টারদা সূর্য সেন, আইনজীবী ও কংগ্রেস নেতা যাত্রা মোহন সেনগুপ্ত, কংগ্রেস নেতা যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নেলী সেনগুপ্ত এবং রাজনীতিবিদ ও সাংবাদিক মহিমচন্দ্র দাশ।

ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন, আসাম-বেঙ্গল রেলওয়ে আন্দোলন, চা-শ্রমিকদের ‘মুল্লুক চলো’ আন্দোলন ও চট্টগ্রাম যুব বিদ্রোহের স্মৃতিবিজড়িত এই স্থাপনা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক জীবনেরও অংশ। এখানে দুর্গাপূজাসহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচির আয়োজন হয়ে থাকে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আবক্ষ মূর্তিগুলোর সংস্কার ও হল প্রাঙ্গণ পরিচ্ছন্ন করার উদ্যোগ ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের বিষয়টিও সামনে এনেছে।

১

‘ভয়াবহ চক্রান্ত’ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক

২

সাজেকে অবরোধের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি

৩

৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ‘বিপুল গ্যাস’

৪

ঢাকার কাছেই গ্যাসের সন্ধান, মানিকগঞ্জে কূপ খননের পরিকল্পনা

৫

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

৬

স্পেনে কর্মসংস্থানের ফাঁদ, লিবিয়ায় জিম্মি যুবক

৭

মন্ত্রিসভা থেকে পদত্যাগে ঢাকা দক্ষিণ সিটি মেয়র নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের

৮

‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের

৯

পূজার দিনে ব্যস্ততা বাড়ে কলকাতার যে মুসলিমদের

১০

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের বিক্ষোভে কেন এই স্লোগান

১১

ইউরোপের বিক্ষোভ অভিবাসীদের যে বার্তা দিচ্ছে

১২

ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের

১৩

বিষাদের সুরে বিদায় দেবী দুর্গার, উৎসবে মাতল দেশ

১৪

আত্মপ্রত্যয়ী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী

১৫

রাজনৈতিক সহিংসতায় বিপর্যস্ত পরিবার, ঝরে পড়ে সন্তানের পড়াশোনা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত