ষ্ট্রীয় শোক, পেছাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

আজাদ প্রতিবেদন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১ জানুয়ারি মেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ৩ জানুয়ারি (শনিবার) নির্ধারণ করা হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইপিবির উপপরিচালক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।

ইপিবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় শোক কর্মসূচির মর্যাদা ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ৩ জানুয়ারি মেলার উদ্বোধন করা হবে।

উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রদর্শনী। দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রতিবছর এই মেলা বাণিজ্য সম্প্রসারণ, শিল্প উন্নয়ন এবং রপ্তানি সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত