বয়স ৪১ হয়ে গেলেও পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের লক্ষ্যে ছুটে চলেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দারুণ ফর্মে থাকা এই ফুটবলার ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে আল-নাসরের হয়ে খেলছেন তিনি এবং ২০২৭ সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে। সম্প্রতি চোটের সমস্যা থাকলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের শরীর ও মনকে ফিট রেখেছেন রোনালদো। এ কারণেই দীর্ঘ ক্যারিয়ারে এখনও প্রতিযোগিতামূলক ফুটবল খেলে যাচ্ছেন তিনি। তাই বয়স ৪১ হয়ে গেলেও অবসর নিচ্ছেন না। কেবল মানসিকভাবে দুর্বল অনুভব করলেই ফুটবলকে বিদায় জানাবেন তিনি। এমনটাই মনে করেন পর্তুগাল জাতীয় ফুটবল দলের কোচ রবার্তো মার্তিনেজ। খবর গোল ডটকমের। রোনালদোর অবসর প্রসঙ্গে মার্তিনেজ বলেন, ‘আগে মনে করতাম শরীরই একজন খেলোয়াড়কে অবসর নিতে বাধ্য করে, কিন্তু আসলে তা নয়; মস্তিষ্কই শেষ সিদ্ধান্ত নেয়। রোনালদোর মাথা এখনও সেই সিদ্ধান্ত নেয়নি। একজন এলিট খেলোয়াড়ের মূল শক্তি তার প্রতিভা নয়, বরং মানসিকতা ও দৃঢ়তা।’ ক্রোয়েশিয়া ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিল শিবিরে তিনি আরও জানান, রোনালদো এখন আর আগের মতো উইঙ্গার নন; বরং বক্সের ভেতরে একজন কার্যকর নাম্বার ৯ হিসেবে খেলছেন। জাতীয় দলে গত তিন বছরে ৩০ ম্যাচে ২৫ গোল করে নিজের জায়গা প্রমাণ করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ২২৬ ম্যাচে ১৪৩ গোল করে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন রোনালদো। এখন তার লক্ষ্য বিশ্বকাপ জয়। মার্তিনেজ অবশ্য জানিয়েছেন, দলের ওপর অতিরিক্ত চাপ নেই। তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতার জন্য আমাদের মধ্যে উদ্বেগ নয়, বরং আশা ও স্বপ্ন কাজ করছে।’