তাইজে হুথিদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
 ছবি:

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে তাইজে অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। তাইজ থেকে সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সূত্র জানিয়েছেন, তাইজ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক মিসাইল ছোড়ার প্লাটফর্মকে টার্গেট করা হয়েছে। যেখান থেকে গত সপ্তাহে তারা বন্দরনগরী মোখাতে মিসাইল ছোড়ে। এরপরই স্থল হামলা চালিয়ে লোহিত সাগরের তীরবর্তী মোখা দখল করে নেয় হুথি যোদ্ধারা।

আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ তাইজের খাদির জেলাতেও সৌদির বিমান হামলা চলছে।

অপরদিকে একই সময় হুথিরা তাদের সেনা ও অস্ত্রসস্ত্র জড়ো করছে। তারা আল-সাকাব ফ্রন্টে সশস্ত্র যোদ্ধা, সাজোঁয়া যান এবং ভারী অস্ত্রসস্ত্র পাঠাচ্ছে। যা তাইজের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

এরআগে ধুবাব, মোখা এবং তাইজের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব।

সৌদি ও ইয়েমেনি বাহিনীর হামলার জেরে হুথিরা ইয়েমেনি সেনাদের লক্ষ্য করে আল-খাদেহা ফ্রন্টে চার রাউন্ড গোলা ছুড়েছে।

এদিকে হুথিদের লক্ষ্য করে তিনশরও বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। গত পাঁচদিনে এ হামলাগুলো হয় বলে জানিয়েছে হুথিরা। সৌদি যদি হামলা অব্যাহত রাখে তাহলে উত্তেজনা বৃদ্ধি করা হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা।

 গতকাল সোমবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হুথিরা বলেছে, সৌদির এফ-১৫ যুদ্ধবিমান এবং ইউরোফাইটার টাইফুন বিমানসহ অন্যান্য যুদ্ধবিমান দিয়ে এসব হামলা চালিয়েছে তাদের বিমানবাহিনী।

গত দুই সপ্তাহ ধরে হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার লড়াই শুরুর শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন আফজাল

১৭ বছরে সাড়ে ৪ হাজার বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

৭ জনের ফাঁসির রায়ের পর সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের নীরব প্রতিবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফজরের পর মিছিল করে: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতের সামনে থেকে মেয়েকে অপহরণ, উদ্ধারের জন্য কান্নায় ভেঙে পড়লেন মা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে

এবার কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনা

নির্বাচন কমিশনের সম্ভাব্য সূচি চূড়ান্ত কিছু নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফা, দাবি শান্ত-লিটনের

১০

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

১১

নগর স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১২

মেট্রোর তারে কাপড়, ৪০ মিনিট মতিঝিল-উত্তরা ট্রেন চলাচল বন্ধ

১৩

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার

১৫

ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত