বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

যুগান্তর প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে রবিউল (২৮) ও একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে রবিউল, আজাদসহ সাত থেকে আটজনের একটি দল। তাদের দেখে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে রবিউল এবং আজাদ পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন।  আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন অন্যরা।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে এ ঘটনা ঘটে। রবিউল ও আজাদসহ তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ১৫০ থেকে ২০০ গজ অভ্যন্তরে থাকা অবস্থায় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

 

এ বিষয়ে বিজিবি কোম্পানির কমান্ডার পর্যায়ে সীমান্তে বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

বিষয়:

বিএসএফ
১

যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব: এমপি এনামুল

২

হৃদয়ের আরেকটি রেকর্ড, লড়ছে বাংলাদেশ

৩

পোশাক খাতে অস্থিরতায় ইন্ধন ও সরকারের ক্রিয়া-প্রতিক্রিয়া

৪

“মার্কিন ইহুদিদের ‘স্বর্ণযুগ’ শেষ”

৫

কপ-৩১ সম্মেলনে বিদ্যুৎ ব্যবহারে জোর দিচ্ছে তুরস্ক

৬

‘গুম ও হত্যার দায়ে হাসিনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে’

৭

হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর

৮

গাজায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন ইসরাইলের, থাকছে যেসব দেশ

৯

ইমরান খানের রাজনৈতিক দর্শন ও মার্কিন নির্বাচনে মুসলিম প্রতিনিধিত্ব

১০

হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে তারেক রহমানের

১২

টঙ্গীতে মাদরাসা ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা

১৩

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই

১৪

দীপাবলিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৫

ওয়ারিকানের ঘূর্ণিতে দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }