দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

যুগান্তর প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০১:১০
 ছবি:

ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার কারণে তীব্র জলজটের হয়েছে। যার ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। 

Advertisement

রোববার (২৫ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্যাপক বৃষ্টিতে মোতি বাগ, মিন্টো রোড এবং দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-সংলগ্ন এলাকায় তীব্র জলজট দেখা যায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ১১ টা ৩০ থেকে ভোর ৫টা ৩০ পর্যন্ত ছয় ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই সময়ে ৮১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ভোর ৩টা ৫৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইন্ডিগো জানিয়েছে, দিল্লিতে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। তবে দুই ঘণ্টা পরে, বিমান সংস্থাটি আবার জানায়, বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: ভারতে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের প্রাণহানি

সকাল সাড়ে ৭টা পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ছাড়তে থাকা বিমানগুলোর গড় বিলম্ব ছিল ৪৬ মিনিট। সেই সময় দিল্লির তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাখণ্ড ও হরিয়ানার বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টি হয়েছে।

এর আগে ভারতের আবহাওয়া বিভাগ দিল্লি ও পার্শ্ববর্তী এলাকাগুলোকে লাল সতর্কতা জারি করে। সেই সঙ্গে নাগরিকদের খোলা জায়গায় না যেতে, গাছের নিচে আশ্রয় না নিতে, দুর্বল দেয়াল ও অস্থিতিশীল কাঠামো থেকে দূরে থাকতে এবং জলাশয়ের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে।

এই বৃষ্টি ও ঝড়ের কারণ হিসেবে মৌসুমি বায়ুর আগাম আগমনকে মনে করা হচ্ছে। এবার স্বাভাবিক সময়ের এক সপ্তাহ আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতের মূল ভূখণ্ড কেরালায় পৌঁছায়। ২০০৯ সালের পর এত তাড়াতাড়ি মৌসুমি বায়ুর আগমন এই প্রথম।

বিষয়:

দিল্লি
১

৫১তম বিশেষ বিসিএসে আবেদন যেভাবে, ফি ২০৫ টাকা

২

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৩

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৪

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৫

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৬

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

৭

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

৮

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১০

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১১

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১৩

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১৪

রাকসু ভোটের আগে আম্মারকে বহিষ্কার, শিবিরের বিরুদ্ধে ফায়দা নেওয়ার অভিযোগ

১৫

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত