পুরো মৌসুমে ১ ঘণ্টা খেলেই বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াডে লুকাকু

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

২০২৬ বিশ্বকাপের জন্য বেলজিয়ামের দলে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুকে নিয়েছেন কোচ রুডি গার্সিয়া। যদিও চলতি মৌসুমে তিনি মাত্র এক ঘণ্টা প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছেন। খবর আল-জাজিরার। গত বুধবার (১৩ মে) ৩৩ বছরে পা রাখা লুকাকু চলতি মৌসুমে নাপোলির হয়ে কোনো ম্যাচে শুরুর একাদশে ছিলেন না। তিনি সাতবার বদলি হিসেবে মাঠে নেমেছেন এবং ফেব্রুয়ারিতে হেলাস ভেরোনার বিপক্ষে একটি গোল করেছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত দুই মাস ধরে তিনি বেলজিয়ামেই পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন। তবে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ায় তার ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে রাজি হয়েছেন গার্সিয়া। আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বেলজিয়াম খেলবে গ্রুপ ‘জি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ মিশর, ইরান ও নিউজিল্যান্ড। আর্শদীপের মন্তব্যে ভারতীয় ক্রিকেটে তোলপাড়, আইপিএল থেকে নিষিদ্ধের দাবি ১ ঘণ্টা আগে আর্শদীপের মন্তব্যে ভারতীয় ক্রিকেটে তোলপাড়, আইপিএল থেকে নিষিদ্ধের দাবি বেলজিয়ামের হয়ে ১২৪ ম্যাচে ৮৯ গোল করা লুকাকু সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে। দলের আক্রমণভাগে বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছে উদীয়মান ফরোয়ার্ড মাতিয়াস ফের্নান্দেস-পারদোকে। ২১ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি বেলজিয়ামের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ব্রাসেলসে জন্ম নেয়া ফার্নান্দেজ-পারদোর বাবা ইতালিয়ান এবং মা স্প্যানিশ। জুনিয়র পর্যায়ে বেলজিয়ামের হয়ে খেললেও ২০২৪ সালে তিনি স্পেনকে বেছে নিয়েছিলেন। পরে অবশ্য স্পেন অনূর্ধ্ব-২০ দলের ডাক সাড়া দেননি। চলতি মৌসুমে লিলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি সুযোগ পেয়েছেন। তার জায়গায় বাদ পড়েছেন লোইস ওপেনদা। তিনি এই মৌসুমে জুভেন্টাসে নিয়মিত খেলতে পারেননি। এছাড়া ইনজুরিতে থাকা ডিফেন্ডার জেনো দেবাস্তকেও দলে রাখা হয়েছে। স্পোর্টিং সিপির হয়ে অনুশীলনে চোট পাওয়া দেবাস্তকে নিয়ে শঙ্কা থাকলেও গার্সিয়ার অধীনে তিনি নিয়মিত খেলোয়াড় ছিলেন। ইনজুরি কাটিয়ে ফেরা গোলরক্ষক থিবো কুর্তোয়ার প্রত্যাবর্তন বেলজিয়ামের জন্য বড় স্বস্তি। যদিও গার্সিয়া চার গোলরক্ষক নেবেন বলে গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত তিনি ২৬ সদস্যের দলে তিনজন গোলকিপারই রেখেছেন। বেলজিয়ামের ২০২৬ বিশ্বকাপ দল গোলরক্ষক: থিবো কুর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স। ডিফেন্ডার: টিমোথি কাস্তান, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কাইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেখেলে, থমাস মুনিয়ে, নাথান এনগয়, জোয়াকিন সেইস, আর্থার থিয়াতে। মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাসকিন, ইউরি তিলেমান্স, হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল। ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলারি, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, দিয়েগো মোরেইরা, আলেক্সিস স্যালেমেকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত