কক্সবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত : আন্তর্জাতিকভাবে পালিত হলেও রাষ্ট্রীয়ভাবে হয় না

এম জসিম উদ্দিন, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

​"আন্তর্জাতিকভাবে আদিবাসী দিবস পালিত হলেও রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে তা রাষ্ট্রীয়ভাবে পালিত হয় না"—এই আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা। রাষ্ট্রীয় সংবিধানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে কক্সবাজারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

 ৯ আগস্ট, রবিবার, সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা কমিটির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা কমিটির সভাপতি থৌই অং-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মংথেন ল্লা-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক পরিচালক মং এ খেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কক্সবাজার জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড দিলীপ দাশ। ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখাইন উইমেনস ফোরামের সভাপতি, মাটিনটিন এবং কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান মনোয়ারা পারভীন।

উদ্বোধকের বক্তব্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক পরিচালক, আদিবাসী কলশাণ ও উন্নয় সংস্থার সভসপতি, মং এ খেন বলেন, আদিবাসীরা এ দেশেরই মাটি ও মানুষের অবিচ্ছেদ্য অংশ। তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব যেমন তাদের নিজস্ব, তেমনি রাষ্ট্র ও সমাজেরও নৈতিক দায়িত্ব রয়েছে,তাদের এই স্বকীয়তা টিকিয়ে রাখতে সহযোগিতা করা। কিন্তু দুঃখের বিষয় হলো, সংখ্যায় সংখ্যালঘু হওয়ার কারণে বিভিন্ন সময় তারা প্রান্তিকীভূত হয়ে পড়েন। তাই আদিবাসীদের সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সাংবিধানিক সৃকৃতি ও সমতলে আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রনালায় গঠন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কক্সবাজার জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড দিলীপ দাশ বলেন, দীর্ঘকাল ধরে এ দেশের বিভিন্ন জনপদের আদিবাসীরা তাদের ভাষা, সংস্কৃতি ও ভূমির অধিকার সুরক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, সাংবিধানিক স্বীকৃতি না থাকায় তারা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন। আদিবাসীদের জমি জবরদখল, মানবাধিকার লঙ্ঘন এবং তাদের ওপর চলা নানা নিপীড়নের বিরুদ্ধে দেশের আপামর মেহনতি মানুষকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অবিলম্বে দেশের সংবিধানে আদিবাসীদের জাতিগত সংখ্যালঘু বা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান, যাতে তারা দেশের অন্যান্য নাগরিকের মতো সমানাধিকার ভোগ করতে পারেন।

​বক্তারা বলেন, দীর্ঘকাল ধরে এ দেশের বিভিন্ন জনপদের আদিবাসীরা তাদের ভাষা, সংস্কৃতি ও ভূমির অধিকার সুরক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি না থাকায় তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে দেশের সংবিধানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং তাদের ভূমি অধিকার সুরক্ষার কার্যকর আইন প্রণয়নের জোর দাবি জানানো হয়।

​আলোচনা সভা শেষে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও সুরক্ষার দাবীতে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুভযাত্রা  সহকারে কক্সবাজার কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরে এসে শেষ হয়।

এলাকার খবর

সম্পর্কিত