গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে, ‘দিয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য’

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

অর্থ পাচারের মামলায় তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত। 

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এ তথ্য দিয়েছেন।

৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থ পাচারের অভিযোগে হরিদাসের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম রোববার উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

মামলার পর সে দিন রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ড শেষে বৃহস্পতিবার হরিদাসকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইন্সপেক্টর কে এম রাকিবুল হুদা।

আবেদনে বলা হয়, হরিদাসকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে, তার ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাবগুলোতে কারা বা কী কারণে অর্থ জমা করেছে এবং ওই জমা করা অর্থ কার কাছে হস্তান্তর বা কোথায় কীভাবে ব্যয় করা হয়েছে সে বিষয়ে ‘গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে’, যা মানি লন্ডারিং মামলার তদন্ত কাজে সহায়ক হবে।

বিস্তারিত আসছে…

এলাকার খবর

সম্পর্কিত