বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, ই বেইল বন্ড চালু

বগুড়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আজ থেকে পৌরসভার পরিবর্তে নতুন পরিচয় পেল বগুড়াবাসী। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি ফলক উন্মোচন করেন। পরে তিনি ওই প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি উপস্থিত নেতাকর্মী ও বিভিন্ন স্তরের জনগণদের উদ্দেশ্যে বক্তব্য দেন৷ 

প্রধানমন্ত্রী বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এটি সিটি করপোরেশন হবে৷ সিটি করপোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে সে কাজ গুলো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত করার চেষ্টা করেছিলাম আমরা। এখনও কিছু কাজ বাকি আছে। আজ বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। আজ বগুড়াবাসীর খুশীর দিন। এই শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে৷ নিজের ঘর নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে, বগুড়া শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। 

এর আগে তিনি আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ সকাল সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। 'ই বেইল বন্ড' কার্যক্রম উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল। মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে। এ সময় তারেক রহমান বলেন, আর কোনও স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি। তিনি বলেন, ন্যায় প্রতিষ্ঠা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম উপাদান। যা মূলত নৈতিকতা, আইন ও মানুষের প্রাপ্ত অধিকারের মৌলিক ভিত্তি। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকাই মুখ্য। এ কারণেই স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার দার উম্মচন করেন। 

এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

পরে আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা 'ই-বেইল বন্ড' কার্যক্রমের উদ্বোধন করেন।

এলাকার খবর

সম্পর্কিত