ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে একটি মোবাইল অ্যাপ—‘Smart Election Management BD’।
এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই জানতে পারবেন নিজেদের
-
ভোটকেন্দ্রের নাম ও নম্বর
-
কেন্দ্রের ঠিকানা
-
জিও লোকেশন ও ম্যাপ
-
কেন্দ্র পর্যন্ত দূরত্ব
সম্প্রতি এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।
অ্যাপটিতে প্রবেশ করতে ভোটারকে শুধু নিজের
-
জন্মতারিখ
-
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর
দিতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে ভোটার আইডি নম্বর, নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা এবং ভোট দেওয়ার সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দেখা যাবে।
এ ছাড়াও অ্যাপের মাধ্যমে
-
নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য
-
প্রার্থীদের হলফনামা
-
নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য
-
নির্বাচনের ফলাফল
জানার সুবিধা রয়েছে।