মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা যার আনুমানিক মূল্য সাড়ে ২২লাক্ষ টাকা। ইয়াবা বহন কালে টেকনাফ আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদককে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে থাকা সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
হাফেজ উল্লাহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি আবদুর রহমান বদির ফুফাতো বোনের জামাই। এর আগে তিনি ইয়াবা নিয়ে আরো দুই বার ধরা পড়েছিলেন।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখবে।