যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’

দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও বৈঠক হতে পারে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে। ‘র’-এর প্রধানের বাংলাদেশ সফর কোনো গোপন বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন ভিত্তিতে গড়ে তোলার কথা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে সমতার ভিত্তিতে সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময়ের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করার সুযোগ দেওয়া হবে না। এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।

এলাকার খবর

সম্পর্কিত