হারলেই ‘ষড়যন্ত্র’ দাবির সংস্কৃতি বাদ দিতে হবে: মুশতাক হোসেন

আজাদ প্রতিবেদন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

আসন্ন সংসদ নির্বাচনে যারা হেরে যাবে, তাদেরকে ‘ষড়যন্ত্র’ বলে বানচাল করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন।

রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ জাসদ মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী এ এফ এম ইসমাইল চৌধুরীর সমর্থনে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি। দলের প্রার্থীর জন্য ভোটও চান তিনি।

মুশতাক হোসেন বলেন, “নির্বাচনে অনিয়ম হলে আমরা অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু নির্বাচনে হেরে গেলে ষড়যন্ত্র বলে মানতে চাইবো না, এই ধরনের সংস্কৃতি আমাদের দূর করতে হবে।” তিনি বলেন, “এ নির্বাচনে আমাদের জাতীয় ঐক্য দেখাতে হবে। আমরা বিদেশের দালালি করব না। আমাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য বিদেশকে আমরা ডাকব না। “একজন নোবেল বিজয়ী তার দেশকে আক্রমণ করার জন্য আহ্বান জানিয়েছে। এ ধরনের বিশ্বাসঘাতক যেন আমাদের দেশে না থাকে। আমাদের সেই পরিবেশকে নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে বিষদগার করা আমাদের কাজ না। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে চীনের বিরুদ্ধে তৎপরতা করা আমাদের কাজ না। চীনের পক্ষ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করাও আমাদের দায়িত্ব না। এক দেশের দালাল হয়ে আরেক দেশের ভাড়া খাটা আমাদের জাতি হিসেবে নিচু করে, সার্বভৌমত্ব নষ্ট করে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে তিনি সংসদে দেশপ্রেমিক দলের প্রতিনিধিত্ব রাখার ওপর জোর দেন। বলেন, যারা যোগ্য তাদেরকে সংসদে নির্বাচিত করা দরকার।
নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সেবিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মুশতাক বলেন, “ভোটকেন্দ্র যেন কেউ দখল করতে না পারে, অতীতের কায়দায় যেন কেউ ব্যালট বাক্সে সিল মারতে না পারে, ভুয়া ভোট দিতে না পারে, সেদিকটি আমাদের লক্ষ্য রাখতে হবে।”

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার কথা তুলে ধরে তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই দুজনকে হত্যা করা হয়েছে। আর যেন কোনো হত্যা করা না হয়, যদি হয় তাহলে এ নির্বাচন সফল হবে না।”

পথসভায় বাংলাদেশ জাসদের ঢাকা মহানগরের নেতা মহিউদ্দিন, প্রার্থী ইসমাইল চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

বিষয়:

election
এলাকার খবর

সম্পর্কিত