জাতীয়

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯
 ছবি:

থিম্পু যাওয়ার পথে শুক্রবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে অবতরণ; প্রায় দুই মাসে ভুটানের শীর্ষ নেতৃত্বের দ্বিতীয় যাত্রাবিরতি

থিম্পু যাওয়ার পথে শুক্রবার দুপুরে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। তাঁকে বহনকারী ভুটানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ড্রুক এয়ারের একটি ফ্লাইট শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেরিং টোবগের এই যাত্রাবিরতি কোনো দ্বিপক্ষীয় সরকারি সফর নয়। থিম্পু যাওয়ার পথে নিয়মিত যাত্রাপথের অংশ হিসেবেই তিনি ঢাকায় বিরতি নিয়েছেন।

প্রায় দুই মাসের মধ্যে ভুটানের শীর্ষ নেতৃত্বের এটি ঢাকায় দ্বিতীয় যাত্রাবিরতি। এর আগে গত ২৬ আগস্ট ভোরে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ঢাকায় যাত্রাবিরতি করেন।

সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ উড়োজাহাজ সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। বিমানবন্দরে অবস্থানকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতি ও ভুটানের রাজার ওই সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর কয়েক সপ্তাহের ব্যবধানে এবার ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতি করলেন। দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভুটানই ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ অব্যাহত রয়েছে।

শেরিং টোবগের বর্তমান যাত্রাবিরতিতে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শিক্ষকদের বেতন ‘ইস্যু নয়’, কম বেতনে ‘আরও ভালো’ শিক্ষা মেলে: প্রতিমন্ত্রী

তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

আমার ছেলের কী অপরাধ ছিল, জবাব চাই—কুবি শিক্ষক ড. নাহিদা

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

যেকোনো সময় আট দফা এক দফা হয়ে যেতে পারে : জামায়াত আমির

ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, তল্লাশি, ডিএমপির ২০০ চেকপোস্ট

কুমিল্লায় অপ্রতিম হত্যায় কিছু ক্লু পাওয়া গেছে, একজন হেফাজতে: পুলিশ

‘৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি এখন অপ্রাসঙ্গিক’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১০

পটুয়াখালীতে দুই যুবতীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতার অভিযোগ

১১

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

১২

পাবনায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়িতে ভাঙচুর

১৩

আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বিএনপির: এটিএম আজহারুল

১৪

ভারতের সঙ্গে শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ

১৫

কানাডার ইউরোপমুখী যাত্রা ‘বড় ভুল’

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত