আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
 ছবি:

রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ, কমিশনিং কার্যক্রম শুরু হয়েছে বলে জানাল রোসাটম

দেশের প্রথম পারমাণবিক স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বাগত জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ—আইএফওয়াই ২০২৬’-এর ‘মিডিয়া স্ট্রিম’ কর্মসূচির ‘আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার ভাবমূর্তি’ শীর্ষক প্লেনারি সেশনে রোসাটমের যোগাযোগ বিভাগের পরিচালক আন্দ্রে তিমোনভ এ কথা বলেন।

আন্দ্রে তিমোনভ বলেন, এ বছর রোসাটম বাংলাদেশি অংশীদারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম পাওয়ার ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন করেছে। চলতি গ্রীষ্মেই ইউনিটটির কমিশনিং কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। রোসাটমের এই কর্মকর্তা বলেন, “আমরা একটি নতুন পারমাণবিক শক্তির উত্থান দেখছি।” তাঁর মতে, রূপপুর প্রকল্প বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি দেশের ভবিষ্যৎ উন্নয়নে গতি আনতে পারে।

বাংলাদেশে একাধিকবার সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিমোনভ বলেন, দেশটির উন্নয়ন এবং মানুষের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে আগ্রহ তাঁকে মুগ্ধ করেছে। তাঁর দাবি, এক দশক আগেও বাংলাদেশে পারমাণবিক শক্তি নিয়ে তেমন আলোচনা ছিল না। এখন দেশটিকে নতুন পারমাণবিক শক্তি হিসেবে স্বাগত জানানো হচ্ছে।

বাংলাদেশে পারমাণবিক শক্তির প্রতি তরুণদের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি। তিমোনভ বলেন, রাশিয়া ও বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ পারমাণবিক শিক্ষা গ্রহণে আগ্রহী হচ্ছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা কয়েক দশক পুরোনো উল্লেখ করে তিমোনভ বলেন, সোভিয়েত ইউনিয়নের সময়েই বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ধারণা উত্থাপিত হয়েছিল। সেই দীর্ঘ প্রক্রিয়ার পর এখন প্রকল্পটি বাস্তব রূপ পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য, বাংলাদেশের লক্ষ্য শুধু জ্বালানি ঘাটতি মোকাবিলা করা নয়; পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে দ্রুত প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোও এর একটি উদ্দেশ্য।

রূপপুর প্রকল্পের তাৎপর্য তুলে ধরে তিমোনভ বলেন, “আমরা সেখানে গিয়েছিলাম, মনে হয়েছিল, একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে—কিন্তু বাস্তবে, আমরা জাতীয় গর্বের একটি প্রতীক নির্মাণ করেছি।” তাঁর মতে, স্থাপনাটি বাংলাদেশের মানুষের গর্বের প্রতীকে পরিণত হয়েছে।

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ হওয়ার পর কমিশনিংসহ পরবর্তী ধাপের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে ইয়েকাতেরিনবার্গে ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ‘ফলো ইওর ড্রিম’ স্লোগান নিয়ে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ—আইএফওয়াই ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ লাখ ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়ে। ১৯১টি দেশের ১০ হাজার অংশগ্রহণকারী এতে অংশ নেন।

উৎসবে বাংলাদেশও প্রতিনিধিত্ব করছে। প্রায় ৯০ জন বাংলাদেশি প্রতিনিধি এতে অংশ নিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পটুয়াখালীতে দুই যুবতীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতার অভিযোগ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

পাবনায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়িতে ভাঙচুর

আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বিএনপির: এটিএম আজহারুল

ভারতের সঙ্গে শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ

কানাডার ইউরোপমুখী যাত্রা ‘বড় ভুল’

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন, আনুষ্ঠানিক ঘোষণা বাকি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

ঝটিকা মিছিল-ভাইরাল অডিওতে নড়েচড়ে বসেছে সরকার, আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বাড়ছে নজরদারি

১০

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ‘বহুমাত্রিক’ লাভ

১১

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১২

জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না : আইনমন্ত্রী

১৩

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৪

‘সবখানে নেগেটিভিটি খোঁজা ভালো লক্ষণ না’, ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় প্রসঙ্গে জুবায়ের

১৫

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবিমান

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত