জাতীয়

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪৮ মিনিটে তিনি ঘাঁটির জেটিতে পৌঁছান। সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতির পর বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ৩টায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তাঁর। দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে নলিয়ান লঞ্চঘাটে গিয়ে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন তিনি।

মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

১

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

ট্রাম্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই, বললেন জেলেনস্কি

৩

যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

৪

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির

৫

থানার সামনে যুবলীগের মিছিল, ধাওয়া দিয়ে ৮ জনকে ধরলেন বিএনপি নেতাকর্মীরা

৬

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

৭

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

৮

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

৯

জাতীয় নাগরিক পার্টি পুনর্গঠিত হয়েছে, আমরা আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছি: পাটওয়ারী

১০

ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল

১১

এনসিপিকে বর্তমানে প্রক্সি জামায়াত পার্টি বলেও আর ভুল হবে না: রাশেদ খান

১২

নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা

১৩

শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসাশিক্ষককে সপাটে চড় বাবার, ভিডিও ভাইরাল

১৪

সৌদি ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করলো ইতালি ও কানাডা

১৫

রংপুরে বহুতল ভবনসহ অনেক হাসপাতালে নেই অগ্নিনিরাপত্তাব্যবস্থা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত